সরিষাবাড়ীতে অসময়ে ঝিনাই নদীর ভাঙন, আতঙ্কে নদীপাড়ের কৃষকেরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে অসময়ে ঝিনাই নদীর ভাঙন, আতঙ্কে নদীপাড়ের কৃষকেরা
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে অসময়ে ঝিনাই নদীর ভাঙন, আতঙ্কে নদীপাড়ের কৃষকেরা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে শুষ্ক মৌসুমে হঠাৎ করেই শুরু হয়েছে ঝিনাই নদীর ভাঙন। গত কয়েক দিনে উপজেলার কামরাবাদ ইউনিয়নের হেলেঞ্চাবাড়ি এলাকায় নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ১০ শতাংশ ফসলি জমি। কোনো স্রোত কিংবা নৌচলাচল ছাড়াই এ ধরনের ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৩১ অক্টোবর) ভোরে হঠাৎ নদীতে অস্বাভাবিক ঢেউয়ের সৃষ্টি হয়ে এই ভাঙন শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নিস্তব্ধ ভোরে বাতাস বা নৌচলাচল না থাকলেও বাঘমারা ব্রিজের দক্ষিণ দিক থেকে বিকট শব্দে প্রায় দুই ফুট উঁচু ঢেউ এসে আছড়ে পড়ে। এর পরেই নদীর পাড়ের বড় বড় মাটির অংশ ধসে নদীগর্ভে চলে যায়।

​এলাকাবাসীর আশঙ্কা, শুকনো মৌসুমে এমন ভাঙন অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমের আগেই হেলেঞ্চাবাড়ি গ্রামের ফসলি জমি, বসতভিটা, স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এতে গ্রামটির অস্তিত্ব মারাত্মক সংকটের মুখে পড়তে পারে বলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

​ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা জানান, বিষয়টি তারা জানতে পেরেছেন। দ্রুত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়ে ভাঙনের বর্তমান পরিস্থিতি ও ফসলি জমির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:৪৯:০১   ২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত
সরিষাবাড়ীতে অসময়ে ঝিনাই নদীর ভাঙন, আতঙ্কে নদীপাড়ের কৃষকেরা
নটর ডেমে দ্বিতীয়,ঢাকা বোর্ডে অষ্টম: মাদারীপুরের রিয়ানের অভাবনীয় সাফল্য
আল কোরআন ও আল হাদিস
পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি ছাত্রশিবিরের
মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে : মাহদী আমিন
মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করবে সংসদীয় ককাস
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে - মৎস্য প্রতিমন্ত্রী
বিএনপির গুণ্ডারা শ্রমিক পেটাতে হকিস্টিক নিয়ে রাস্তায় নেমেছে: নাহিদ
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ