টেক্সাসের অভিবাসী কেন্দ্রের বাইরে গাড়ির ধাক্কায় নিহত ৭

প্রথম পাতা » বিবিধ » টেক্সাসের অভিবাসী কেন্দ্রের বাইরে গাড়ির ধাক্কায় নিহত ৭
সোমবার, ৮ মে ২০২৩



---

টেক্সাসের দক্ষিণে রোববার একটি অভিবাসী সহায়তা কেন্দ্রের বাইরে একটি বাস স্টপেজে অপেক্ষমাণ একটি দলের ওপর একটি গাড়ি উঠে পড়লে সাতজন নিহত ও বেশ ক’জন আহত হয়েছেন। পুলিশ এ কথা জানায়।
আইন প্রয়োগকারী সংস্থা জানায়, ঘটনাটিকে আপাতত দুর্ঘটনা হিসেবে বিবেচনা করলেও একজন প্রত্যক্ষদর্শী এএফপি’কে বলেন চালক দ্রুত গতিতে যাওয়ার অপেক্ষামাণ দলের ওপর গাড়ি উঠিয়ে দিলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের মুখপাত্র মার্টিন স্যান্ডোভাল এএফপি’কে বলেছেন, ধূসর স্পোর্ট ইউটিলিটি গাড়িটি রাজ্যের দক্ষিণতম প্রান্তে অবস্থিত সীমান্ত শহর ব্রাউন্সভিলে থেকে সকাল সাড়ে ৮টায় (গ্রিনীচ মান সময় ১৩৩০টায়) সিগন্যাল উপেক্ষা করে অনেক লোকের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেয়। তিনি বলেন, সাতজন মারা গেছেন এবং প্রায় ১০ জন আহত হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বাহুতে আঘাতপ্রাপ্ত লুইস হেরেরা এএফপি’কে বলেন, দুর্ঘটনাটি হঠাৎ করে ঘটে।
‘তিনি বলেন, একজন নারী একটি গাড়িতে চড়ে এসে আমাদের রাস্তা থেকে সরে যেতে সতর্ক করে।’

বাংলাদেশ সময়: ১৫:২৪:০৬   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


সরিষাবাড়ীতে ৩৯ সদস্যের নাগরিক পার্টির নতুন কমিটি গঠন, রাসেল আহ্বায়ক,বিপুল সদস্য সচিব
তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর
আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক কুদ্দুসের মর্মান্তিক মৃত্যু
ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
ভূমি ব‍্যবস্থাপনা সংস্কার হলে, দেশ সংস্কার হবে - ভূমি উপদেষ্টা
কেনাকাটায় দক্ষতা-স্বচ্ছতা আনতে বিএসএমএমইউয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ
ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ