ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » বিবিধ » ইতিহাসের এই দিনে
শনিবার, ২৬ জুলাই ২০২৫



ইতিহাসের এই দিনে

আজ ২৬ জুলাই ২০২৫, শনিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

১৮৪৭ - যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইবেরিয়া স্বাধীনতা অর্জন করে।
১৮৫৬ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে ভারতবর্ষের সব বিচারব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহ ‘দ্য হিন্দু উইডো’স রিম্যারেজ অ্যাক্ট, ১৮৫৬ অনুসারে বৈধতা পায়।
১৮৭৬ - ভারতের কলকাতায় সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে তার বন্ধু আনন্দমোহন বসু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারতসভা প্রতিষ্ঠা করেন।
১৯০৮ - যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই গঠিত হয়।
১৯৫৩ - ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবার স্বৈরাচারী বাতিস্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।
১৯৫৬ - মিশর সরকার সুয়েজ খাল জাতীয়করণ করে।
১৯৬৫ - যুক্তরাজ্য হতে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে।
১৯৯১ - সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ-লেলিনবাদের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।

জন্ম

১৮৪২ - বের্টোল্ড ডেলব্রুক, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৮৫৬ - জর্জ বার্নার্ড শ, আইরিশ সাহিত্যিক।
১৮৫৮ - টম গারেট, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৮৬৫ - রজনীকান্ত সেন, বাঙালি কবি এবং সুরকার।
১৮৮৮ - রেজিনাল্ড হ্যান্ডস, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৮৯৪ - অ্যালডাস হাক্সলি, ইংরেজি উপন্যাসিক ও দার্শনিক।
১৯০৪ - মালতী চৌধুরী, ভারতের বিশিষ্ট সর্বোদয় নেত্রী ও সমাজকর্মী।
১৯০৮ - সালবাদোর আইয়েন্দে, চিলির প্রেসিডেন্ট।
১৯২২ - জেসন রবার্ডস, মার্কিন মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
১৯২৭ - গুলাবরায় রামচাঁদ, ভারতীয় ক্রিকেটার।
১৯২৮ - স্ট্যানলি কুবরিক, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। বার্নিস রুবেনস, ওয়েল্‌স বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা।
১৯৪২ - আলফ্রেড মার্শাল, ইংল্যান্ডের উনবিংশ শতাব্দীর প্রভাবশালী অর্থনিতীবিদ।
১৯৪৫ - হেলেন মিরেন, ব্রিটিশ অভিনেত্রী।
১৯৪৭ - ফখরুল হাসান বৈরাগী, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং অভিনেতা।
১৯৪৯ - থাকসিন সিনাওয়াত্রা, থাইল্যান্ডের বিশিষ্ট রাজনীতিবিদ।
১৯৫০ - পল সিমর, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
১৯৫৫ - আসিফ আলি জারদারি, পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট।
১৯৬৪ - সান্ড্রা বুলক, জার্মান-আমেরিকান অভিনেত্রী, প্রযোজক এবং মানবপ্রেমিক।
১৯৬৫ - জেরেমি পিভেন, মার্কিন অভিনেতা ও প্রযোজক।
১৯৬৭ - জেসন স্টেথাম, ইংরেজ অভিনেতা।
১৯৭১ - খালেদ মাহমুদ সুজন, বাংলাদেশি সাবেক ক্রিকেটার এবং কোচ।
১৯৭৩ - কেট বেকিনসেল, ব্রিটিশ অভিনেত্রী।
১৯৮০ - জাসিন্ডা আরডার্ন, নিউজিল্যান্ডীয় রাজনীতিক।
১৯৮৫ - গেল ক্লিশি, ফরাসি ফুটবলার।
১৯৮৯ - আইভিয়ান সার্কোজ, মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতা ২০১১-এর বিশ্বসুন্দরী।

মৃত্যু

১৫৩৩ - আটাওয়ালপা, ইনকা সাম্রাজ্যের ১৩তম ও শেষ স্বাধীন সম্রাট।
১৯১৫ - ইংরেজ অভিধানকার জেমস হেনরি মারি।
১৯২৫ - গট্‌লব ফ্রেগে, জার্মান গণিতবিদ।
১৯৩৪ - উইনসর ম্যাকে, মার্কিন কার্টুনিস্ট এবং অ্যানিমেশন তৈরিকারক।
১৯৪১ - বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী।
১৯৫২ - ইভা পেরন, আর্জেন্টিনার স্বৈরশাসক জুয়ান পেরনের দ্বিতীয়া স্ত্রী।
১৯৫৬ - মোহিতলাল মজুমদার, বাঙালি কবি।
১৯৫৭ - কার্লস কাস্তিলো আর্মস, গুয়েতেমালান সামরিক কর্মকর্তা এবং রাজনীতিবিদ।
১৯৮০ - মোহাম্মদ রেজা পাহলভি, ইরানের শেষ রাজা।
১৯৮৭ - চিন্ময় চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি রবীন্দ্র সংগীতশিল্পী।
১৯৮৮ - ফজলুর রহমান মালিক, ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি।
২০০০ - জন টুকি, মার্কিন পরিসংখ্যানবিদ।
২০১৩ - সুং জেগি, দক্ষিণ কোরীয় নারীবাদ-বিরোধী ও উদারনীতিবাদী ব্যক্তি।
২০২০ - ভারতীয় বাঙালি কবি বিজয়া মুখোপাধ্যায়। কম্পিউটার মাউসের সহ-উদ্ভাবক উইলিয়াম ইংলিশ।
২০২২ - পদ্মশ্রী সম্মানে ভূষিত এক টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ১২:১৯:১৬   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


সরিষাবাড়ীতে ৩৯ সদস্যের নাগরিক পার্টির নতুন কমিটি গঠন, রাসেল আহ্বায়ক,বিপুল সদস্য সচিব
তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর
আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক কুদ্দুসের মর্মান্তিক মৃত্যু
ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
ভূমি ব‍্যবস্থাপনা সংস্কার হলে, দেশ সংস্কার হবে - ভূমি উপদেষ্টা
কেনাকাটায় দক্ষতা-স্বচ্ছতা আনতে বিএসএমএমইউয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ
ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ