ঢাকায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল
বৃহস্পতিবার, ১১ মে ২০২৩



ঢাকায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল

ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম।

বৃহস্পতিবার (১১ মে) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

ঢাকায় অবস্থানকালে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেয়া ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এর আগে, চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বিরাজ সিং রুপন।

বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পৃথ্বিরাজ সিং রুপন ১৪ মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এ সময়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) আইনে তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বাংলাদেশ সময়: ১২:৩৩:৪১   ৩৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিমান চলাচল খাতের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় আইকাওর অডিট শুরু
সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
বন্দরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানি অস্ত্রোপচারের জন্য ২১ রোগী বাছাই
সিদ্ধিরগঞ্জে সাগরের নেতৃত্বে নানা কর্মসূচিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আ.লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন : জামায়াত আমির
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা
৩ বছর পর এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ