সাংবাদিক প্রশাসনকে সহযোগিতা করলে আইন-শৃংখলা পরিস্থিতি দৃঢ় থাকবে: এসপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাংবাদিক প্রশাসনকে সহযোগিতা করলে আইন-শৃংখলা পরিস্থিতি দৃঢ় থাকবে: এসপি
বৃহস্পতিবার, ১১ মে ২০২৩



সাংবাদিক প্রশাসনকে সহযোগিতা করলে আইন-শৃংখলা পরিস্থিতি দৃঢ় থাকবে: এসপি

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জেলা প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা পুলিশ সুপারের আমন্ত্রনে বৃহস্পতিবার (১১ মে) দুপুরে পুলিশ সুপারে কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত করেন তারা।

এ সময় পুলিশ সুপার বলেন, সাংবাদিক সমাজ প্রশাসনকে সহযোগিতা করলে জেলার আইন-শৃংখলা পরিস্থিতি সহ সকল প্রকার উন্নয়নে দৃঢ় ভূমিকা থাকবে। নারায়ণগঞ্জ জেলায় প্রয়োজনের তুলনায় পুলিশের সংখ্যা কম, এজন্য অনেক ক্ষেত্রে পুলিশ সদস্যদের অতিরিক্ত কাজ করতে হয়। তারপরও পুলিশ জেলার আইনশৃংখলা রক্ষা করার জন্য সাধ্যমত কাজ করে যাচ্ছে।

পুলিশ সুপার নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের কাছে পুলিশ সকল প্রকার সহযোগিতা প্রত্যাশা করে। তিনি বলেন, আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ ও তথ্য আমাদের কাজে সহায়তা করবে।

প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি আরিফ আলম দীপু বলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত পেশাদারী সাংবাদিকদের প্রতিষ্ঠান। অপেশাদারী সাংবাদিকরা অনেক সময় সাংবাদিকতার পরিচয় দিয়ে নানান অপকর্মে জড়িয়ে পড়ে। তিনি এ সকল অপসাংবাদিকদের বিরুদ্ধে পুলিশকে কঠোর অবস্থান গ্রহন করার আহবান জানান। তিনি পুলিশ সুপারকে অবহিত করেন শহরে যানজট ও মাদক অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। এ ব্যাপারে নিয়মিতভাবে পুলিশকে অভিযান চালাতে হবে।

সৌজন্য সাক্ষাতে জেলা পুলিশ সুপার জনাব গোলাম মোস্তফা রাসেল নব নির্বাচিত প্রেস ক্লাব নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রেস ক্লাবের পক্ষ থেকেও জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি আরিফ আলম দীপুর নেতৃত্ব সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: লুৎফর রহমান কাকন এবং কার্যকরী সদস্য একেএম মাহফুজুর রহমান, আব্দুস সালাম ও আবু আল আমিন খান মিঠু।

বাংলাদেশ সময়: ২২:৫৭:২৫   ৫৫০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সড়কে শৃঙ্খলা ফেরাতে আগে নিজেদের সচেতন হতে হবে: এমপি কালাম
সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশ ২১৩/৩
ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান : আমিনুল হক
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা শামা ওবায়েদের
আইইডিসিআর পরিচালকের ওপর হামলাকে ‘কালো অধ্যায়’ বললেন ডা. শফিকুর রহমান
পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে নদীগুলো প্রাণবন্ত হবে : রিজভী
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড : শ্রমমন্ত্রী
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ