বন্দরে স্বপন ডকইয়ার্ডে অগ্নিকান্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে স্বপন ডকইয়ার্ডে অগ্নিকান্ড
বৃহস্পতিবার, ১১ মে ২০২৩



বন্দরে স্বপন ডকইয়ার্ডে অগ্নিকান্ড

বন্দরে বৈদুতিক র্শট সার্কিট থেকে স্বপন ডকইয়ার্ডে অগ্নিকান্ড সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া না গেলেও ডকইয়ার্ডের অফিস রুম পুড়ে গিয়ে প্রায় ১ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে প্রত্যেক্ষদর্শীরা এ কথা জানিয়েছে।

এলাকাবাসী মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এর আগে গত বুধবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহমুদনগরস্থ স্বপন ডকইয়ার্ডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি।

অগ্নিকান্ডের স্থানে ডকইয়ার্ড মালিক পক্ষকে পাওয়া যায়নি। বৈদুতিক র্শট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:৫৪:৫৮   ৫৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি, প্রশ্ন তুলল সিপিডি
এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’
মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি
দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে - প্রধানমন্ত্রী
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ