সরিষাবাড়ীতে জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
বুধবার, ১৭ মে ২০২৩



সরিষাবাড়ীতে জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : ১৭ মে, গণতন্ত্রের মানস কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন
পুরাতন দলীয় কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মতিয়ার রহমান তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্তক অর্পণ করা হয়।

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মতিয়ার রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি
মোঃ আজমত আলী মাষ্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শরীফ আহমেদ নীরব প্রমুখ।

এসময় অন্যান্যেদের মধ্যে জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম ভিপি, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মান্নান মানু, শহর যুবলীগের সাধারন সম্পাদক সুমন চাকলাদার, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল,সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৫৫   ৪১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ