ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শনিবার, ২০ মে ২০২৩



ইতিহাসের এই দিনে

আজ শনিবার, ২০ মে ২০২৩। এক নজরে দেখে নিন ইতিহাসে এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১২৯৩ - জাপানের কামাকুরাতে ভূমিকম্পে ৩০ হাজার মানুষের মৃত্যু হয়।
১৪৯৮ - ভাস্কো ডা গামা প্রথম ইউরোপীয়, যিনি আজকের দিনে জলপথে ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন।
১৬০৯ - শেক্সপিয়ারের সনেট প্রথম প্রকাশ হয় লন্ডনে। প্রকাশক ছিলেন থমাস থর্প।
১৮৬৭ - মহারানি ভিক্টোরিয়া আজকের দিনে এক বিশেষ অনুষ্ঠানে রয়াল অ্যালবার্ট হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।
১৯০২ - কিউবা নিজেকে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে।
১৯১০ - টোকিও সরকার কোরীয় উপদ্বীপকে জাপানের অংশ বলে ঘোষণা করে।
১৯৩২ - ইয়ারহার্ট প্রথম নারী, ‍যিনি একক উড্ডয়নে আটলান্টিক পাড়ি দেন।
১৯৩৪ - সীমান্ত বিরোধ নিয়ে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার পর পরাজিত ইয়েমেন সরকার তায়েফ চুক্তি স্বাক্ষর করে।
১৯৩৯ - আমেরিকা ও ইউরোপের মধ্যে প্যান আমেরিকান এয়ারওয়েজের বিমান চলাচল শুরু হয়।
১৯৫৪ - পাকিস্তানে ৯২ক ধারায় গভর্নর শাসন জারি এবং পূর্ব পাকিস্তানে ফজলুল হক মন্ত্রিসভা বাতিল ঘোষণা।
১৯৭১ - বাংলাদেশের মুক্তিযুদ্ধে খুলনার চুকনগরে পাকিস্থান আর্মি সর্ববৃহৎ গণহত্যা চালায়।
১৯৮৩ - এইচআইভি ভাইরাস সম্পর্কে প্রথম প্রকাশিত হয় সায়েন্স ম্যাগাজিনে।
১৯৮৬ - বাংলা ভাষা নিয়ন্ত্রক সংস্থা পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রতিষ্ঠিত হয়।
১৯৯৬ - বাংলাদেশের রাষ্ট্রপতি সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে ক্ষমতাচ্যুত করেন।
২০০৬ - চীনে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক থ্রি গর্জেস বাঁধ নির্মাণ সমাপ্ত হয়। এর কাজ শুরু হয় ১৯৯৭ সালে।

জন্ম
১৭৯৯ - অনরে দ্য বালজাক, ঊনবিংশ শতাব্দির বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক এবং নাট্যকার।
১৮০৬ - জন স্টুয়ার্ট মিল, ইংরেজ দার্শনিক, রাজনৈতিক এবং অর্থনীতিবিদ।
১৮২২ - ফ্রেদেরিক পাসি, ফরাসি অর্থনীতিবিদ এবং শান্তিকর্মী।
১৮৬০ - এডুয়ার্ড বুখনার, জার্মান রসায়নবিদ।
১৮৮২ - সিগ্রিড উন্ড্‌সেট, একজন নরওয়ান ঔপন্যাসিক।
১৮৮৫ - প্রথম ফয়সাল, আরব বিদ্রোহের অন্যতম নেতা এবং ইরাকের প্রথম বাদশাহ।
১৯০৮ - জেমস স্টুয়ার্ট, মার্কিন অভিনেতা।
১৯১৩ - উইলিয়াম হিউলেট, মার্কিন প্রকৌশলী এবং হিউলেট প্যাকার্ড কোম্পানির সহপ্রতিষ্ঠাতা।
১৯১৮ - এডওয়ার্ড বি লুইস, মার্কিন জিনবিজ্ঞানী।
১৯৩৫ - হোসে মুজিকা, উরুগুয়ের রাজনীতিবিদ এবং ৪০তম রাষ্ট্রপতি।
১৯৪১ - গোহ চক টং, সিঙ্গাপুরের রাজনীতিবিদ, সিঙ্গাপুরের বিশিষ্ট রাজনীতিবিদ।
১৯৪৩ - ডেরেক মারে, সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৪৪ - কিথ ফ্লেচার, সাবেক ও বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
১৯৪৬ - শের, মার্কিন গায়িকা ও অভিনেত্রী।
১৯৫২ - রজার মিলা, অবসরপ্রাপ্ত ক্যামেরুনিয়ান ফুটবলার।
১৯৫৭ - ইয়োশিহিকো নোদা, জাপানের রাজনীতিবিদ এবং ৬২তম প্রধানমন্ত্রী।
১৯৭৪ - শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, লেখক ও অভিনেতা।
১৯৮১ - ইকার ক্যাসিয়াস, স্প্যানিশ ফুটবলার।
১৯৮২ - ইমরান ফরহাত, পাকিস্তানি ক্রিকেটার।
১৯৯২ - কেট ক্যাম্পবেল, অস্ট্রেলীয় প্রমিলা সাঁতারু।

মৃত্যু
১৫০৬ - ক্রিস্টোফার কলম্বাস, ইতালিতে জন্মগ্রহণকারী নাবিক ও অভিযাত্রী।
১৮৫৪ - মতিলাল শীল, বিখ্যাত বাঙালি ব্যবসায়ী, সমাজসেবী ও দানবীর।
১৯৩২ - বিপিন চন্দ্র পাল, বাগ্মী বাঙালি নেতা ও ভারতীয় জাতীয় আন্দোলনের সৈনিক।
১৯৪০ - সুইডেনের নোবেলজয়ী কথাসাহিত্যিক কার্ল গুস্তাফ ভন হাইডেনস্টম।
১৯৪৭ - ফিলিপ লেনার্ড, বিখ্যাত হাঙ্গেরীয়-জার্মান পদার্থবিজ্ঞানী।
১৯৪৭ - প্যারীমোহন সেনগুপ্ত, বাঙালি কবি প্রবন্ধকার ও শিশুসাহিত্যিক।
২০০২ - স্টিভেন জে গুল্ড, মার্কিন জীবাশ্মবিজ্ঞানী, বিবর্তনবাদী জীববিজ্ঞানী এবং বিজ্ঞানের ইতিহাসবিদ।
২০১৭ - আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও লেখক।
২০১৯ - অদ্রীশ বর্ধন, ভারতীয় বাঙালি লেখক, ঔপন্যাসিক ও অনুবাদক।

বাংলাদেশ সময়: ১৩:৪০:১৮   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ