আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মধুখালীতে মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মধুখালীতে মতবিনিময় সভা
শনিবার, ২০ মে ২০২৩



আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মধুখালীতে মতবিনিময় সভা

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, এম, মোশাররফ হোসেন মুসা মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৫ টায় মধুখালী প্রেসক্লাবে সাধারন সম্পাদক কাজল বসুর সঞ্চালনায় প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এম, এম, মোশাররফ হোসেন মুসা মিয়া।

মতবিনিময় সভায় এম, এম, মোশাররফ হোসেন মুসা মিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন। সে লক্ষে ফরিদপুর-১ আসনের মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গায় তৃনমূল পর্যায়ের সকলের সাথে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে তিনি সাংবাদিকদের জানান। মনোনয়ন প্রত্যাশী মুসা মিয়ার কাছে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহজাহান হেলাল, অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হোসেন পলাশ, দপ্তর মফিজুর রহমান মুবিন বিভিন্ন প্রশ্ন করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনে নেত্রী আমার বিষয়টা বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দিবেন।

এ সময় তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসরাফিল মোল্যা, যুগ্ম সাধারন সম্পাদক আহাদুল হাসান,মোঃ মাসুদুর রহমান,মোঃ কামাল আহম্মেদ,মজনু মিয়া,আঃ মান্নান মোল্যা,জাফর বিশ্বাস,মোঃ মজিবর রহমান,বাকের ইদ্রিস প্রমূখ।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৪৮   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার
কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করার পরিকল্পনা রয়েছে : বিমান মন্ত্রী
৪৬ লাখের বেশি মামলার জট, বিচার বিভাগের সক্ষমতা বাড়াতে হবে : আইনমন্ত্রী
এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে গুরুত্বপূর্ণ খাতসমূহে সহযোগিতা জোরদারে অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ