পটুয়াখালীতে আটক ২, সাড়ে ৫ হাজার ইয়াবা জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পটুয়াখালীতে আটক ২, সাড়ে ৫ হাজার ইয়াবা জব্দ
রবিবার, ২১ মে ২০২৩



পটুয়াখালীতে আটক ২, সাড়ে ৫ হাজার ইয়াবা জব্দ

পটুয়াখালীতে দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ৩৫০ পিস ইয়াবা জব্দের দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (২০ মে) রাত সাড়ে ৮টায় সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর কিসমত মৌকরণ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজার জেলার কক্সবাজার ঈদগাহ থানার উত্তর লালবাগ এলাকার দিলিলুর রহমানের ছেলে মো. শাহিন (২৮) এবং একই থানার দক্ষিণ সাতুসকাটা ঈদগাহ এলাকার নজির আহমেদের ছেলে রিফাত উল্লাহ (১৯)।

বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং অতিরিক্ত দায়িত্ব পটুয়াখালীর সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আগত দুজন ইয়াবা চালানকারীদের আটক করা হয় এবং তাদের দেয়া তথ্য মতে রহমান গাজীর বাড়ি থেকে পাঁচ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবা ও দুই আসামিকে পটুয়াখালী সদর থানায় পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পাঁচ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ কক্সবাজারের দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তারা এখন থানা হাজতে আছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৪৫:৩০   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ব্যর্থ প্রেমের জেরে ছুরিকাঘাত, গুরুতর আহত স্কুলছাত্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ