অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১২ কর্মকর্তার পদায়ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১২ কর্মকর্তার পদায়ন
মঙ্গলবার, ২৩ মে ২০২৩



অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১২ কর্মকর্তার পদায়ন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শকসহ (অতিরিক্ত ডিআইজি) পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
সোমবার (২২ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোস্তাক আহমেদের শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের পুলিশ সুপার ও উপপুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমামের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়।

রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলমকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে, নারায়ণগঞ্জ সিআইডির পুলিশ সুপার এসএম রফিকুল ইসলামকে সিআইডি সদর দফতরে, সৈয়দপুর রেলওয়ে পুলিশের পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানকে হাইওয়ে পুলিশে, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার রাহাত গাওহারীকে ট্যুরিস্ট পুলিশে, ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ হাবীনুর নবী আনিছুর রশিদকে ঢাকার এসবিতে, ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার মো. জাকির হোসেনকে রংপুর মহানগরীতে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ ফয়সাল আহম্মেদকে চট্টগ্রাম মেট্রোপলিটনে, রংপুর মহানগরীর উপপুলিশ কমিশনার মো. আবু সাঈমকে পুলিশ সদর দফতরে, রাজারবাগ পুলিশ টেলিকমের পুলিশ সুপার ড. তানিয়অ আনসারীকে পুলিশ সদর দফতরে, ময়মনসিংহ রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এ এ এম হুমায়ুন কবীরকে চট্টগ্রাম মেট্রোপলিটনে এবং চট্টগ্রাম মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোরশেদকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫৯:২৮   ৩১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পণ্য পরীক্ষায় দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করা প্রয়োজন : খাদ্যমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আখতার
‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার
মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ