ফতুল্লায় মাদক ব্যবসায়ী হান্ড্রেড বাবু ও তার দুই সহোযোগীর কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় মাদক ব্যবসায়ী হান্ড্রেড বাবু ও তার দুই সহোযোগীর কারাদণ্ড
মঙ্গলবার, ২৩ মে ২০২৩



ফতুল্লায় মাদক ব্যবসায়ী হান্ড্রেড বাবু ও তার দুই সহোযোগীর কারাদণ্ড

ফতুল্লায় শীর্ষ মাদক ব্যবসায়ী বাবু ওরফে হান্ড্রেড বাবু ও তার দুই সহোযোগীকে ছয় মাসের কারাদন্ড ও ১শ’ টাকা জরিমানা করেছে ভ্রামমান আদালত।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুরের নুর আলম শিকদারের ভাড়াটিয়া মো. সোহারাব মিয়ার পুত্র বাবু ওরফে হান্ড্রেড বাবু (৩০), একই এলাকার মৃত হাশেমের পুত্র মো. মোকলেস (৪০) ও দাপা ব্যাংক কলোনীর মাসুম মিয়ার পুত্র আলামিন (২৬)।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় নারায়নগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম ও সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া মাদক সেবন এবং বহনের দায়ে আটককৃত তিনজনকে একশত টাকা অর্থদণ্ড ও ছয় মাসের কারাাদণ্ডের সাজা প্রদান করেন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সেবনকালে শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী বাবু ওরফে হান্ড্রেড বাবু, মোকলেস ও আলামিনকে আটক করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ২৩:২৬:৪৪   ৪৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ