বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
রবিবার, ২৮ মে ২০২৩



বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

সফররত দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল লি জাং-হো বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২৮ মে) বনানীর নৌ সদর দফতরে মিলিত হন তারা।

সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসান তাকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এর আগে সকালে কোরিয়ার নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরে দুদেশের নৌ-সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন তারা।

সফরকালে কোরিয়ার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল লি জাং-হো বাংলাদেশের সেনা ও বিমানবাহিনী প্রধানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ সময়: ১৭:০০:৫৬   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখলচেষ্টা ও মারধরের অভিযোগ
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
মাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন খালেদা জিয়া
হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
জাতিসংঘে প্রধানমন্ত্রীর কার্যক্রম বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ