অটোরিকশাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল চালক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » অটোরিকশাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল চালক নিহত
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



অটোরিকশাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আনুমানিক ৬০ বছর বয়সী ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. মনির হোসেন জানান, বসিলা শাহজালাল হাউজিং এলাকার রাস্তায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ছিটকে রাস্তায় পড়ে মোটরসাইকেল চালক গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও কিছুই জানা যায়নি। তার বয়স আনুমানিক ৬০ বছর। মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর ঘটনাটি বিস্তারিত জানার জন্য মোহাম্মদপুর থানায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০০:০৯   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ