গুণগত মানসম্পন্ন প্রকৌশল কাজই টেকসই উন্নয়ন নিশ্চিত করবে- স্থানীয় সরকার মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » গুণগত মানসম্পন্ন প্রকৌশল কাজই টেকসই উন্নয়ন নিশ্চিত করবে- স্থানীয় সরকার মন্ত্রী
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



গুণগত মানসম্পন্ন প্রকৌশল কাজই টেকসই উন্নয়ন নিশ্চিত করবে- স্থানীয় সরকার মন্ত্রী

গুণগত মান সম্পন্ন কাজের মাধ্যমে প্রকৌশলীদের জাতীয় উন্নয়নে অবদান রাখার আহবান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, টেকসই উন্নয়ন হলে সে উন্নয়নের সুফল সবাই পায়।

তিনি আজ ঢাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত ২৩০ টি উপজেলা পর্যায়ে স্থাপিত এলজিইডির মান নিয়ন্ত্রন ল্যাবরেটরির শুভ উদ্বোধন, ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং ২০২৩-২০২৪ অর্থবছরের কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মানুষের চাহিদা অফুরন্ত, সেই অফুরন্ত চাহিদাকে পূরণ করতে হলে প্রকৌশলীদের আন্তরিকতা ও একাগ্রতার মাধ্যমে কাজ করতে হবে বলে উল্লেখ করেন স্থানীয় সরকার মন্ত্রী।

উন্নয়নের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গ্রামীণ যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের কাজ করছে।

মোঃ তাজুল ইসলাম বলেন, আমাদের অর্থনৈতিক উন্নতি জরুরী কারণ এতে শুধু দেশের মানুষের ভাগ্যের উন্নয়নই হয় না, বহির্বিশ্বে জাতি হিসেবে আমাদের সম্মান বৃদ্ধি পায়। নিজেদের আত্মবিশ্বাসী ও আত্মসম্মানবোধ সম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে হলে আমাদের আরো অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত বছরগুলোয় বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হয়েছে এবং ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছে। এই অগ্রযাত্রাকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়া করাতে হলে সবাইকে আরো পরিশ্রম করার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বৈদেশিক ঋণের বিষয় বলেন, একটা সময় ঋণ নিতে আমাদেরকে উন্নয়ন সহযোগীদের কাছে ধরনা দিতে হতো কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন আমরা আমাদের প্রয়োজন অনুসারে ঋণ নেই এবং সেই অর্থ কোথায় জনগণের কল্যাণে ব্যয় হবে তাও আমরা নির্ধারণ করি। তাছাড়া ঋণ পরিশোধে বাংলাদেশের সুনাম রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম এবং এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:০১   ২৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঐক্যমতের সরকার গঠনে সরকারী ও বিরোধী দলীয় হুইপবৃন্দের ফলপ্রসূ আলোচনা
পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার
এক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে যা বললেন চিফ প্রসিকিউটর
বরিশালে ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় বিক্ষোভ
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর
পণ্যের দাম বাড়বে না, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
ভাঙ্গায় জ্বালানি তেল মজুদের দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা
কমলগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
নেশার টাকা যোগাতে শ্বশুরবাড়িতে চুরি, বাবা-ছেলে আটক
হামলা চললে মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেলও’ ছাড়া হবে না: ইরানের হুঁশিয়ারি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ