নাটোরে বিশ্ব দুগ্ধ দিবস পালন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে বিশ্ব দুগ্ধ দিবস পালন
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



নাটোরে বিশ্ব দুগ্ধ দিবস পালন

‘টেকসই দুগ্ধ শিল্প : সুস্থ মানুষ, সবুজ পৃথিবী’-প্রতিপাদ্য আজ বৃহস্পতিবার জেলায় বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল দশটায় র‌্যালী শেষে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী জাতি গঠনের জন্যে প্রয়োজন নিরাপদ প্রাণিজ আমিষ। প্রাণিসম্পদ বিভাগ নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের কারিগর হিসেবে কাজ করে যাচ্ছে। সরকারের গৃহীত বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে নাটোর জেলায় ক্রমশ দুধের উৎপাদন বৃদ্ধি পেয়ে দুগ্ধ উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে। ২০১২-১৩ সালে জেলায় এক লাখ ১৮ হাজার টন দুধ উৎপাদন হয়। ক্রমশ উৎপাদন বৃদ্ধি পেয়ে বর্তমানে দুই লাখ ২২ হাজার টন দুধ উৎপাদন হচ্ছে। জনপ্রতি ২৫০ মিলিলিটার অনুসারে জেলার বাৎসরিক এক লাখ ৮৫ হাজার ৮২১ টন চাহিদা পূরণ করে উদ্বৃত্ত ৩৬ হাজার ১৭৯ টন দুধ যাচ্ছে দেশের ঘাটতি এলাকায়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র।
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত শিশু চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রাইজমানি ও সনদ বিতরণ করা হয়।
দুধ পানের অভ্যাস গড়ে তুলতে অনুষ্ঠানস্থলে উপস্থিত দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচশ’ শিক্ষার্থীকে দুধ পান করানো হয়। আরো একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুধ পান কর্মসূিচ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫:২৬:২০   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে সারের সংকট নেই, সমস্যা ডিস্ট্রিবিউশন ও ডিলার নিয়োগে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহ করাই আমার মূল কাজ : খাদ্যমন্ত্রী
সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বরাদ্দ ৬ হাজার কোটি টাকা : প্রতিমন্ত্রী শাহে আলম
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বোয়ালমারীতে সেচপাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু
মধুখালীতে পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোয় ব্যস্ত কৃষক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ