সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নাজমুল হাসান (২৫)নামে এক যুবক নিখোঁজের ঘটনা ঘটেছে। দীর্ঘ ছয় ঘন্টা খোঁজাখুঁজির পরও নিখোঁজের সন্ধান পাননি ডুবুরিরা।

স্থানীয়রা জানিয়েছেন, আজ সকাল ৬টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা কলেজ মোড় দক্ষিণ পাড়া এলাকার মৃত লাল মিয়া ছেলে নাজমুল হাসান গোসল করতে এসে যমুনা নদীতে নিখোঁজ হন।

নিখোঁজের চাচা আব্দুল কাদের ও পিংনা ইউপি সদস্য জাহিদুল ইসলাম নিউজ টু নারায়ণগঞ্জ কে জানান, নাজমুল হাসান একজন পেশায় রাজমিস্ত্রি । সে প্রতিদিন সকালে গোসল করে কাজ করতে যান। প্রতিদিনের মতো আজও সে নদীতে গোসল করতে এসে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার সময় তার দাদী শহিতন বেওয়া নদীপাড়ে বসা ছিলেন বলে জানান তারা।

এদিকে দাদী সহিতন বেওয়া জানান, আমি ঘুম থেকে উঠে এসে দেখি নাজমুল নদীর পাড়ে গোসল করছে। সে গায়ে সাবান মেখে দ্বিতীয়বার যখন নদীতে ডুব দিয়েছে এরপর সে আর উঠে আসেনি। তখন আমি নদীতে নেমে খোঁজাখুঁজি করি এবং চিৎকার করে লোকজন কে ডাকাডাকি করি। পরে লোকজন এসে অনেক খোঁজাখুঁজি করেও নাজমুলকে আর খোঁজে পায়নি। পরে এলাকাবাসী থানাপুলিশ ও ডুবুরিদের সংবাদ দেয়। পরে ডুবুরিরা ঘটনাস্থলে এসে দীর্ঘ ছয় ঘন্টা খোঁজাখুঁজি করেও নাজমুলের কোন সন্ধানে মেলাতে পারেননি।

এ বিষয়ে জামালপুর ফারায় সার্ভিস হতে আসা ডুবুরি টিম লিডার শহিদুল ইসলাম নিউজ টু নারায়ণগঞ্জ কে জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি এবং দীর্ঘ ছয় ঘন্টা চেষ্টা করেও নিখোঁজের কোন সন্ধান মেলেনি। তিনি ধারণা করছেন নদীর তীব্র স্রোত থাকার কারণে সম্ভবত ঘটনাস্থল হতে নিখোঁজ ব্যক্তি পানির স্রোতে ভেসে গেছে। তবে নিখোঁজের সন্ধান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সরোয়ার হোসেন নিউজ টু নারায়ণগঞ্জ কে জানান, আমরা সংবাদ পেয়ে সকাল হতেই ঘটনাস্থলে রয়েছি। ডুবুরিরা চেষ্টা অব্যাহত রেখেছে। নিখোঁজের সন্ধান পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:০৭   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ