প্রাইভেটকারে গাঁজা পাচার, ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাইভেটকারে গাঁজা পাচার, ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



প্রাইভেটকারে গাঁজা পাচার, ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন মো. লাভলু আকন্দ (২৭) ও মো.মোশারফ মাতুব্বর (৪১)।

বৃহস্পতিবার (১ জুন) ডিএনসির ঢাকা মেট্রো. কার্যালয় (দক্ষিণ) এর উপ-পরিচালক মো. মাসুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ জুন) মধ্য রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ সায়েদাবাদ জনপথের মোড়ের সেবা গ্রীনলাইন বাস কাউন্টারের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক ব্যবসায় ব্যবহৃত প্রাইভেটকারসহ ৩৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা জানায়, ফরিদপুর-কেন্দ্রিক মাদক পাচার চক্রের হোতা জিয়াদ খরাদী ও কুমিল্লা-কেন্দ্রিক মাদক পাচার চক্রের মো. খায়েরের যোগসাজশে গ্রেপ্তার আসামিরা কুমিল্লা থেকে ফরিদপুরে গাঁজার চালান নিয়ে যাচ্ছিল।

তিনি বলেন, ঢাকা মেট্রো.কার্যালয় (দক্ষিণ) ঢাকা মহানগরীতে সাম্প্রতিককালে উদ্ধার গাঁজার উৎস অনুসন্ধানে তৎপর হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কেন্দ্রীক একটি গাঁজা পাচার চক্রের সন্ধান পায় এবং গোপন সংবাদদাতাদের নিয়োগ করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৪০   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী
আবারও ‎ফরিদপুরের ভাঙ্গায় গাড়িচাপায় ৩ বন্ধু নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ