ধর্ম মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ৫০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধর্ম মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ৫০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



ধর্ম মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ৫০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ধর্ম মন্ত্রণালয়ের জন্য আগামী ২০২৩-২৪ অর্থবছরে ২ হাজার ৫শ’ ৯ কোটি ২১ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ২ হাজার ৩শ’ ৫৩ কোটি ১৪ লাখ টাকা। সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৬০ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার টাকা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে আগামী ২০২৩-’২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ধর্ম মন্ত্রণালয়ের জন্য এ অর্থ বরাদ্দের প্রস্তাব করেন।
এরমধ্যে পরিচালন খাতে ৩শ’ ৩৩ কোটি ৬ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ২ হাজার ১শ’ ৭৬ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আগামী অর্থবছরে (২০২৩-’২৪) ধর্ম মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য উন্নয়ন কর্মসূচির মধ্যে রয়েছে দেশের প্রতিটি উপজেলায় ১টি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনসহ (২য় সংশোধিত) মোট ১০ প্রকল্প/কর্মসূচি বাস্তবায়ন।

বাংলাদেশ সময়: ২২:২৭:২১   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী
পৌর শহরে বিশেষ অভিযান, বাজার স্থিতিশীল রাখতে সরিষাবাড়ী প্রশাসনের তৎপরতা
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
সাহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
জনগণের প্রত্যাশা পূরণ করতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে - শামা ওবায়েদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইউক্রেন ইস্যুতে আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে: উইটকফ
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল
“মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়”

News 2 Narayanganj News Archive

আর্কাইভ