নারায়ণগঞ্জ ক্লাবে সাঁতার প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ ক্লাবে সাঁতার প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদ বিতরণ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



নারায়ণগঞ্জ ক্লাবে সাঁতার প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদ বিতরণ

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের উদ্যোগে স্কুলশিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘সাঁতার প্রশিক্ষণ-২০২৬’ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় ক্লাবের সুইমিংপুলবিষয়ক উপকমিটির উদ্যোগে এ সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্লাবের সহসভাপতি ও সুইমিংপুলবিষয়ক উপকমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধার তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি এম. সোলায়মান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, ক্লাবের সাবেক নির্বাচন কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি, বর্তমান নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নবী হোসেন ও ডা. এ কে এম শফিউল আলম ফেরদৌসসহ ক্লাবের অন্যান্য সদস্য।

অনুষ্ঠানে সাঁতার প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা।

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, পানিতে আত্মরক্ষার দক্ষতা অর্জন এবং সুস্থ ও ক্রীড়ামুখী জীবনধারায় উৎসাহিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করে নারায়ণগঞ্জ ক্লাব।

বাংলাদেশ সময়: ২৩:৪০:২৭   ৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শেখ হাসিনাকে বন্দি চুক্তির মাধ্যমেই দেশে আসতে হবে: ত্রাণমন্ত্রী
মুশফিকুরকে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির
এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জ ক্লাবে সাঁতার প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদ বিতরণ
আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই: দিপু ভূঁইয়া
সরিষাবাড়ী শাহীন স্কুলে এসএসসি ফরম পূরণে অনিয়মের অভিযোগ
পাহাড়ের সব উপজেলায় অ্যাম্বুলেন্স, পর্যটন রোডম্যাপে গুরুত্ব : পার্বত্য মন্ত্রী
মূল্যস্ফীতি কমানো, বিকল্প অর্থায়ন ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী
কালুখালীতে বিএনপির জনসমাবেশ, আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ