২০২৬ সাল পর্যন্ত আমার আমেরিকার ভিসার মেয়াদ আছে : শামীম ওসমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২০২৬ সাল পর্যন্ত আমার আমেরিকার ভিসার মেয়াদ আছে : শামীম ওসমান
শনিবার, ৩ জুন ২০২৩



২০২৬ সাল পর্যন্ত আমার আমেরিকার ভিসার মেয়াদ আছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, পত্রিকায় নিউজ করেছে আমার আমেরিকার ভিসা নাকি বাতিল হয়ে গেছে। আপনাদের বলতে চাই, আমার ভিসা ২০২৬ সাল পর্যন্ত আছে।

তিনি বলেন, তারা নিউজ করেছে শামীম ওসমান তুরস্কের পাসপোর্ট নিয়ে নাকি ইউরোপ ঘুরেছে। তাদের বলতে চাই, তুরস্কের পাসপোর্ট নিয়ে ইউরোপ ঘোরা সম্ভব না। আমার ভিসার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত আছে, তা আমি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে দেখাব। আমার ভিসা বাতিল হয়েছে কিনা তখন তা প্রমাণ হবে।

শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আরকে ল্যান্ড পার্কে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য খেলা হচ্ছে। পৃথিবীর মানচিত্রে আমাদের ভৌগলিক সীমা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাই বিরোধীরা আমাদের দেশের ওপর নজর দিয়েছে। তাদের একটাই টার্গেট শেখ হাসিনাকে সরানো। গত এক বছর ধরে এই ষড়যন্ত্র বিএনপি-জামায়াত করে যাচ্ছে। আল্লাহর ওপর ভরসা রেখে, জনগণকে সঙ্গে নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, আগামী নির্বাচন তো দূরের কথা, এরপরের নির্বাচনেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। তারা আগের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটানোর চেষ্টা করছে। নানা অপপ্রচার চালাচ্ছে। তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।

তিনি বলেন, ২০০১ সালের পর যে অত্যাচার হয়েছে তা আমরা ভুলি নাই। ওই পাঁচ বছর আমাদের অনেক নেতা-কর্মীর ওপর অত্যাচার করা হয়েছে। অনেক নেতাকর্মীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। মা-বোনদেরও রেহাই দেয়নি। তারা বোমা হামলার ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপিয়ে দিয়েছিল। তাদের এই অত্যাচারের ফলাফল জনগণ এখন তাদের দিয়ে দিচ্ছে। যে ছেলে মায়ের খবর রাখে না সে দলের কী খবর রাখবে? আমরা কাউকে কোনো আঘাত করি না। সবাইকে মাফ করে দিয়েছি। শয়তান শয়তানি করবে। তাই আমরা তাদের ক্ষমা করে দিয়েছি। ওই খুনিরা আবার বের হয়ে এসেছে। তারা এখন আবারো ষড়যন্ত্রের চেষ্টা করছে। সব এলাকার খবর রাখি। আমাদের সাচ্চা আওয়ামী লীগের কর্মী দরকার। যারা গা বাঁচাতে বিএনপির সঙ্গে গোপন যোগাযোগ রাখবেন, তাদের আমার দরকার নাই।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো: মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন শাহ, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক নাসিক ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি।

বাংলাদেশ সময়: ২৩:০৪:০৬   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ঘুরে দাঁড়িয়ে ভারতকে রুখে দিল বাংলাদেশ
আমরা ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে চাই : শিমুল বিশ্বাস
বিশেষভাবে নির্মিত ট্যাংক থেকে ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ
তুরস্কে তথ্যমন্ত্রীর ব্যস্ততম দ্বিতীয় দিন : বাংলাদেশ-তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতার সিদ্ধান্ত
নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম
যানজট ও হকার সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সাখাওয়াত
সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ীতে হামলা ও নারীসহ আহত ৫
এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনাতে জোর দিতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী
দখল বেদখলে মৃত ভুবনেশ্বর নদ এখন মরা খালে পরিনত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ