সংসদে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি (সংশোধন) বিল ২০২৩ উত্থাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি (সংশোধন) বিল ২০২৩ উত্থাপন
বুধবার, ৭ জুন ২০২৩



সংসদে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি (সংশোধন) বিল ২০২৩ উত্থাপন

সংসদ ভবন, ৭ জুন, ২০২৩ : জাতীয় সংসদে আজ স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি (সংশোধন) বিল ২০২৩ উত্থাপিত হয়েছে।
ভূমি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে জেলা জজকে ভূমি জরিপ (ল্যান্ড সার্ভে) আপিল ট্রাইব্যুনালের বিচারক করার বিধান রেখে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আজ সংসদে বিলটি উত্থাপন করেন। নতুন এই সংশোধনী বিল পাস হলে ভূমি জরিপ সংক্রান্ত মামলা নিস্পত্তির দীর্ঘসূত্রিতা কাটবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এছাড়া প্রয়োজনে সিনিয়র সহকারী জজ বা সহকারী জজদেরও ল্যান্ড সার্ভে নিস্পত্তির জন্য ট্রাইব্যুনালে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া যাবে এমন বিধান রয়েছে বিলে।
এর জন্য ১৯৫০ সালের স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট (রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন) সংশোধন করা হচ্ছে।
পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠান।
বিদ্যমান আইনে বলা আছে, ভূমি জরিপ ট্রাইব্যুনালের বিচারক হবেন যুগ্ম জেলা জজরা। সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে সরকার এই বিচারক নিয়োগ দেবে।
এই বিধানের সঙ্গে নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। তাতে বলা হয়েছে, এভাবে বিচারক নিয়োগ না হওয়া পর্যন্ত সরকার যুগ্ম জেলা জজদের ভূমি জরিপ ট্রাইব্যুনালের বিচার কাজের ক্ষমতা দিতে পারবে। এছাড়া ভূমি জরিপ ট্রাইব্যুনাল থেকে স্থানান্তর করা মামলা নিস্পত্তির জন্য সরকার এক বা একাধিক সিনিয়র সহকারী জজ বা সহকারী জজকে ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দিতে পারবে।
এতদিন আইনে বলা ছিল, ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালের বিচারক হবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক অথবা সাবেক বিচারক। কিন্তু দীর্ঘদিনেও এই আপিল ট্রাইব্যুনাল গঠিত হয়নি।

বাংলাদেশ সময়: ২২:৪০:৩৭   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ
পুরনো ধর্মে ফিরলেন ‘মিসেস ইন্ডিয়া’ সায়লী
ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ নিয়ে সরকারের নতুন নির্দেশনা
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
অ্যাতলেতিকোয় বিধ্বস্ত টটেনহাম, আতালান্তাকে উড়িয়ে দিল বায়ার্ন
ইতিকাফ রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল
দেশে ফিরেছেন দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু
নাটোরে লক্কড়-ঝক্কড় বাসে রঙের প্রলেপ, ঈদে ফিটনেসবিহীন গাড়ি নামানোর তোড়জোড়
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ