বিএসটিআই’র হালাল ল্যাবরেটরির আধুনিকায়নে কাজ করবে বিটিএফ : সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএসটিআই’র হালাল ল্যাবরেটরির আধুনিকায়নে কাজ করবে বিটিএফ : সমঝোতা স্মারক স্বাক্ষর
বুধবার, ৭ জুন ২০২৩



বিএসটিআই’র হালাল ল্যাবরেটরির আধুনিকায়নে কাজ করবে বিটিএফ : সমঝোতা স্মারক স্বাক্ষর

বিএসটিআই এবং ইউএসডিএ’র সহায়তাপুষ্ট বাংলাদেশ ট্রেড ফেসিলেটেশন (বিটিএফ) প্রকল্পের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ বুধবার রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ স্ট্যান্ডর্ডাস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিএসটিআই’র মহাপরিচালক মোঃ আবদুস সাত্তার এবং মার্কিন যুক্তরাষ্ট সরকারের কৃষি বিষয়ক সংস্থা ইউএসডিএ’র প্রকল্প পরিচালক মাইকেল জে. পার নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ন্যাশনাল কোডেক্স কনট্যাক্ট পয়েন্ট হিসেবে বিএসটিআই’র সক্ষমতা বৃদ্ধি, হালাল ল্যাবরেটরির আধুনিকায়ন, টিবিটি এনকোয়ারি পয়েন্ট হিসেবে আমদানি-রপ্তানি সেবা সহজীকরণ এবং ডাটাবেজভিত্তিক ঝুঁকি নিরূপণ ও ঝুঁকি প্রশমনের মাধ্যমে বাণিজ্য বাঁধা দূরীকরণই-এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিএসটিআই’র মহাপরিচালক বলেন, সরকারের ভিশন’কে সামনে রেখে বিএসটিআই’কে স্মার্ট প্রতিষ্ঠানে রূপান্তর করতে তারা কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, সমঝোতা স্মারকের অধীনে পরিচালিত কার্যক্রম বিএসটিআই’কে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখতে সহায়তা করবে। সমঝোতা স্মারক অনুযায়ী বটিএফ কৃষি খাতে বাণিজ্য সুবিধার প্লাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে স্থানীয় উৎপাদক এবং আন্তর্জাতিক বাণিজ্য অংশীদার উভয়ই উপকৃত হবে বলেও বিএসটিআই’র মহাপরিচালক উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৩:২২   ৩৫৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে মক্তবছাত্রীকে ধর্ষণ, ধর্মীয় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন: নারায়ণগঞ্জে তৃতীয়বারের মতো পুরস্কৃত হলেন ডিএসবি হুমায়ুন কবির
উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের
শ্রীলঙ্কায় চিকিৎসা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা
নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপাবেন না
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম
খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন মন্ত্রী
পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে দায়িত্ব নিয়ে কাজ করবে সরকার - পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ