ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শুক্রবার, ৯ জুন ২০২৩



ইতিহাসের এই দিনে

আজ শুক্রবার, ৯ জুন ২০২৩। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন একনজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৬০তম (অধিবর্ষে ১৬১তম) দিন। বছর শেষ হতে আরো ২০৫ দিন বাকি রয়েছে।

ঘটনা
৫৩ - রোমান সম্রাট নিরো ক্লডিয়া অক্টাভিয়াকে বিয়ে করেন।
৬৮ - রোমান সম্রাট নিরো আত্মহত্যা করেন।
১৫৩৫ - স্পেনীয় সৈন্যবাহিনী ল্যাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে দখল করে। এর মধ্য দিয়ে দেশটিতে ২৭৬ বছরের স্পেনীয় ঔপনিবেশিক শাসনের সূচনা হয়।
১৭৫২ - ভারতের ত্রিচিনোপলিতে ইংরেজদের কাছ ফরাসি সৈন্যরা আত্মসমর্পণ করে।
১৯১৫ - আমেরিকান গিটারিস্ট ‘লিস পল’ জন্মগ্রহণ করেন। তিনি ইলেকট্রিক গিটারের বর্তমান রূপের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯২৪ - বুলগেরিয়ায় সামরিক অভ্যুত্থানে জনপ্রিয় সংস্কারবাদী আলেঙ্গান্দার নিহত এবং তার সরকার উৎখাত।
১৯৩১ - প্রথম ডোনাল্ড ডাক কার্টুন প্রদর্শিত হয়।
১৯৪০ - নরওয়ে জার্মানির কাছে আত্মসমর্পণ করে।
১৯৫৬ - আফগানিস্তানে ভূমিকম্পে ৪০০ জনের মৃত্যু হয়।
১৯৫৭ - ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেন পদত্যাগ করেন।
১৯৬০ - চীনে টাইফুন মেরি আঘাত হানে। এক হাজার ৬০০ জনের মৃত্যু হয়।
১৯৬৭ - ইসরাইলের সঙ্গে যুদ্ধে পরাজয়ের পর মিসরের প্রেসিডেন্ট কামাল আবদেল নাসেরের পদত্যাগ।
১৯৭৩ - স্পেনে এডমিরাল রানেকা প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।

জন্ম
১৬৪০ - রোমান শাসক লিওপড।
১৭৮১ - জর্জ স্টিফেনসন, ব্রিটিশ প্রকৌশলী ও লোকোমোটিভ আবিষ্কারক।
১৮৩৬ - ইংল্যান্ডের প্রথম নারী মেয়র এলিজাবেথ গ্যারেট অ্যান্ডারসন।
১৮৪৩ - বের্টা ফন জুটনার, অস্ট্রীয় ঔপন্যাসিক এবং শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কবি।
১৮৭৫ - হেনরি ডেল, ইংরেজ ওষুধবিজ্ঞানী ও শারীরতত্ত্ববিদ।
১৯১৫ - লেস পল, মার্কিন জ্যাজ, কান্ট্রি এবং ব্লুজ গিটারবাদক, গীতিকার এবং আবিষ্কারক।
১৯১৬ - রবার্ট ম্যাকনামারা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।

১৯৩১ - নন্দিনী শতপতি, একজন ভারতীয় রাজনীতিবিদ এবং লেখক ছিলেন।
১৯৪৯ - কিরণ বেদি, অবসরপ্রাপ্ত ভারতীয় পুলিশ পরিষেবা কর্মকর্তা এবং সামাজিক কর্মী।
১৯৬৩ - জনি ডেপ, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং সুরকার।
১৯৭৫ - অ্যান্ড্রু সাইমন্ডস, ইংল্যান্ডের বার্মিংহামে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৭৭ - উসমান আফজাল, পাকিস্তানি বংশোদ্ভূত সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৭৮ - মিরোস্লাভ ক্লোসা, জার্মান ফুটবলার।
১৯৮১ - ন্যাটালি পোর্টম্যান, ইসরায়েলী-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৮৪ - মাসুদ শোজেই, ইরানি ফুটবলার।
১৯৮৪ - ওয়েসলি স্নাইডার, ডাচ ফুটবলার।
১৯৮৫ - সোনম কাপুর, ভারতীয় অভিনেত্রী।
১৯৮৭ - মুশফিকুর রহিম, বাংলাদেশি ক্রিকেটার।

মৃত্যু
১৮৩৪ - উইলিয়াম কেরী, ব্রিটিশ খ্রিস্টান ধর্মপ্রচারক ও বাংলা গদ্যরীতির প্রবর্তক।
১৮৭০ - চার্লস ডিকেন্স, ঊনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ ঔপন্যাসিক।
১৯০০ - বিরসা মুন্ডা, ভারতের রাঁচি অঞ্চলের মুন্ডা আদিবাসী ও সমাজ সংস্কারক।
১৯৫৮ - রবার্ট ডোনাট, ইংরেজ চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা।

১৯৫৯ - এডলফ অটো রিনহোল্ড উইনদস, নোবেলজয়ী জার্মান রসায়ন বিজ্ঞানী।
১৯৬৮ - বঙ্কিমচন্দ্র সেন, বাঙালি সাংবাদিক ও দেশ (পত্রিকা)র সম্পাদক।
১৯৮৯ - জর্জ ওয়েলস বিডেল, মার্কিন জিনবিজ্ঞানী।
২০১১ - মকবুল ফিদা হুসেন, ভারতের জনপ্রিয় চিত্রশিল্পী।
২০১২ - ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক ও কৃত্তিবাস পত্রিকার অন্যতম প্রথম সম্পাদক আনন্দ বাগচী।
২০১৫ - হেমন্ত কানিদকর, ভারতীয় ক্রিকেটার।
২০২২ - ম্যাট জিমারম্যান, কানাডিয়ান অভিনেতা।
ছুটি ও অন্যান্য
আজ আর্ন্তজাতিক আর্কাইভস দিবস।

বাংলাদেশ সময়: ১৫:১২:২৪   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তুরস্কে তথ্যমন্ত্রীর ব্যস্ততম দ্বিতীয় দিন : বাংলাদেশ-তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতার সিদ্ধান্ত
নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম
যানজট ও হকার সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সাখাওয়াত
সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ীতে হামলা ও নারীসহ আহত ৫
এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনাতে জোর দিতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী
দখল বেদখলে মৃত ভুবনেশ্বর নদ এখন মরা খালে পরিনত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
সাবেক স্পীকার ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার এর সঙ্গে ডেপুটি স্পীকারের সৌজন্য সাক্ষাৎ
ফরিদপুরে অস্বচ্ছল জাকেরদের মাঝে চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশনের পুঁজি সহায়তা প্রদান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ