জাতীয় নির্বাচনে বহির্বিশ্বের কোনো চাপ নেই: শাজাহান খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় নির্বাচনে বহির্বিশ্বের কোনো চাপ নেই: শাজাহান খান
শুক্রবার, ৯ জুন ২০২৩



জাতীয় নির্বাচনে বহির্বিশ্বের কোনো চাপ নেই: শাজাহান খান

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই। তবে বহির্বিশ্বের আশা ও প্রত্যাশা একটি নিরপেক্ষ নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছেন, নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ হবে।
মাদারীপুরে শিল্পকলা একাডেমিতে বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। ছবি: সময় সংবাদ

শুক্রবার (৯ জুন) সকালে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে ৪৪তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেন, নির্বাচন সাংবিধানিক পদ্ধতিতেই হবে। সারা পৃথিবীতে যেসব গণতান্ত্রিক দেশ রয়েছে, সেসব দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে। এখানে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। সেটা সংবিধানে নেই, এমনকি পৃথিবীর কোথায়ও নেই।

আমেরিকার ভিসানীতি নীতি নিয়ে তিনি বলেন, আমেরিকা যে ভিসানীতি জারি করেছে, এটার মধ্যে দিয়ে বিএনপির আশায় গুড়েবালি। বিএনপির উদ্দেশ্য সফল হয়নি। আমেরিকার ভিসা না দেয়ার বিষয় শুধু সরকার বা আওয়ামী লীগের নয়, যারা নির্বাচন বানচাল করতে তাদের এই ভিসানীতির আওতায় আসতে হবে। সবাই চায়, সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন । এটি যথাসময়ে সংবিধানের নিয়ম মেনেই হবে।
এ সময় উপস্থিতি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মাসুদ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৫:১৬:১৩   ৪৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মুন্সীগঞ্জ লঞ্চঘাটে বিআইডব্লিউটিএ-এর অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা
নারায়নগন্জ বন্দরে বুলবুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান
খাদ্যখাতের উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশের আশা: নতুন খাদ্যমন্ত্রীকে সোহাগের ফুলেল শুভেচ্ছা
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রীর সাথে নাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
দিনাজপুরে ৪টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জন গ্রেপ্তার
ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের
বাগেরহাটে আর্থিক সহায়তা পেলেন ১৩জন অসচ্ছল ব্যক্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ