সৌদি পৌঁছেছেন ৬৪২৭৭ হজযাত্রী, মৃত্যু বেড়ে ৮

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৌদি পৌঁছেছেন ৬৪২৭৭ হজযাত্রী, মৃত্যু বেড়ে ৮
শুক্রবার, ৯ জুন ২০২৩



সৌদি পৌঁছেছেন ৬৪২৭৭ হজযাত্রী, মৃত্যু বেড়ে ৮

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৬৪ হাজার ২৭৭ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে মক্কায় আদম উদ্দিন মন্ডল (৭১) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জুন) হজযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানা যায়।

সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৪ হাজার ৯২৭ জন।

এদিকে, হজে গিয়ে সর্বশেষ আদম উদ্দিন মন্ডল নামে একজনের মৃত্যু হয়েছে। তার পাসপোর্ট নম্বর EE0724900। এ নিয়ে ৮ জনের মৃত্যু হলো। এরমধ্যে পুরুষ ছয়জন এবং মহিলা দুজন।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে ৩ হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।

এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:১৫   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেড় মাস ধরে খোলা আকাশের নিচে পরিবার, দেখার কেউ নেই মাদারগঞ্জে!
নগরকান্দায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায় - বাণিজ্যমন্ত্রী
কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প
মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ