যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩
সোমবার, ১২ জুন ২০২৩



যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড শহরের একটি বাড়িতে বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (১১ জুন) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে।

সোমবার (১২ জুন) বার্তাসংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আনাপোলিসের পুলিশ প্রধান এডওয়ার্ড জ্যাকসন বলেছেন, স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে জরুরি কলে আনাপোলিসের প্যাডিংটন প্লেসের ১০০০ ব্লকের একটি বাড়িতে বন্দুক হামলার খবর পায় পুলিশ।

তিনি বলেন, ‘এ ঘটনায় ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজন নিহত হয়েছেন ও তিনজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত তিনজনের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।’

পুলিশ প্রধান বলেন, কী কারণে গুলি চালানো হয়েছে তা স্পষ্ট হওয়া যায়নি। তবে বাড়ির বাইরেই নিহতের মরদেহ পাওয়া যায়।

এক বিবৃততে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:২৮:২৭   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চলে গেলেন মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন
সৌদির অনুরোধে ৩ পাকিস্তানি সেনাকে মুক্তি দিল আফগানিস্তান
সৌদিতে দেখা গেছে চাঁদ, রোজা শুরু বুধবার
মালয়েশিয়ায় গ্রেপ্তার ২২৬ জনের ২২২ জন বাংলাদেশি
মঙ্গলবার রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদির
গাজার পুনর্গঠনে ৫০০ কোটি ডলারের বেশি অনুদানের ঘোষণা ট্রাম্পের
মরক্কোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
মাহে রমজানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা আমিরাতের
ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার তামান বন্দর
রমজানে আল-আকসায় মুসলিমদের প্রবেশ সীমিত করছে ইসরাইল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ