
ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’। ফ্যাশন, মেকআপ, সৌন্দর্যচর্চা ও সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে গত ১৮ অক্টোবর আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের ফ্যাশন ও সৌন্দর্যশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
শানুরাইয়ের আয়োজনে এবং নূরা’স বিউটির তত্ত্বাবধান, পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। প্যারিসে বসবাসরত দক্ষিণ এশীয় ফ্যাশন ও সৌন্দর্যচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের একই মঞ্চে নিয়ে আসা, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং পেশাগত যোগাযোগের সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে ফ্রিল্যান্স মেকআপ শিল্পী, সৌন্দর্য বিশেষজ্ঞ, ফ্যাশন ডিজাইনার ও উদীয়মান প্রতিভারা একত্রিত হন। এতে ডিজাইনার হিসেবে যুক্ত ছিলেন রেক্স ক্রিস্টি এইইএফই।
আয়োজনটির সহযোগী প্রতিষ্ঠান ছিল পেটালস অব প্যারিস ও নাইস ফ্যাশন হাউস।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জি বুম্বা ও প্রিসকা। নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শ্যামসি ও সুজে মাস্টার। গণমাধ্যম সহযোগী হিসেবে দায়িত্ব পালন করে এমএস মিডিয়া সার্ভিস।
আয়োজকদের মতে, বিভিন্ন সংস্কৃতি ও সৃজনশীলতার সমন্বয়ে এ আয়োজন প্যারিসে বসবাসরত দক্ষিণ এশীয় ফ্যাশন ও সৌন্দর্যশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে যোগাযোগ ও পেশাগত সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি করেছে।
ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রতিভাবানদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং ফ্যাশন ও সৌন্দর্যশিল্পে বৈচিত্র্য, সৃজনশীলতা ও পারস্পরিক সহযোগিতাকে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
বাংলাদেশ সময়: ১৭:৩০:৩৫ ১৩ বার পঠিত