সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩



সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলন যোগ দিতে তিন দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০৭ ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা থেকে জেনেভার উদ্দেশ্যে রওনা হন তিনি।

স্থানীয় সময় বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

তিন দিনের সফরে ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিটে যোগ দেওয়ার পাশাপাশি সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেট, মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেলা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, প্রিন্স রহিম আগা খান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব ও বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠক করবেন তিনি।

পাশপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

সফর শেষে আগামী ১৬ জুন রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

বাংলাদেশ সময়: ১৩:০৭:৪৯   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফাইনাল ঘিরে উত্তেজনা: বিক্ষোভ-অবরোধের পর ওয়াকওভারে পৌরসভা-২ চ্যাম্পিয়ন
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন: চরমোনাই পীর
দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ
স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ