ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩



ইতিহাসের এই দিনে

আজ মঙ্গলবার ১৩ জুন, ২০২৩। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন একনজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৫২৫ - রোমান ক্যাথলিক চার্চের নিয়ম ভেঙে মার্টিন লুথার বিয়ে করেন ক্যাথরিনা ভনভরাকে।
১৭৫৭ - রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মুর্শিদাবাদ অভিমুখে যুদ্ধ অভিযান শুরু করেন।
১৮৫৭ - লর্ড ক্যানিং সংবাদপত্র আইন চালু করেন।
১৮৭৮ - ইউরোপের মুখ্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে বার্লিন কংগ্রেস শুরু হয়।
১৯০০ - চীনে বক্সার বিদ্রোহ শুরু হয়।
১৯০৬ - ব্রিটেনের পশ্চিমাঞ্চলীয় আয়ারল্যান্ড দ্বীপে আয়ারল্যান্ড রিপাবলিকান আর্মির রাজনৈতিক শাখা শিনফেন আত্ম প্রকাশ করে।

১৯২১ - ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রথমবারের মতো ব্যাপক আন্দোলনের সূচনা হয়।
১৯৩৪ - এডল্ফ হিটলার এবং বেনিটো মুসোলিনী দুজনের সাক্ষাৎ হয়েছিল ইতালির ভেনাসে।
১৯৪৩ - ফ্রান্সের জাতীয় মুক্তি কমিটি গঠিত হয়।
১৯৪৪ - জার্মানি প্রথমবারের মতো ব্রিটেনকে লক্ষ্য করে ভি-ওয়ান নামের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
১৯৫৩ - কলম্বিয়ায় জেনারেল গুস্তাভো রোজাস পিনিল্লার নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট লরেয়ানো গোমেজের সরকার উৎখাত।
১৯৫৬ - সর্বশেষ ব্রিটিশ সেনাদল সুয়েজ ত্যাগ করে।
১৯৭১ - অস্ট্রেলিয়ার সিডনিতে জি. বডরিক নামে এক মহিলা একসঙ্গে নয় সন্তানের জন্ম দেয়। এর মধ্যে ২ ছেলে ও ৪ মেয়ে বেঁচে যায়।
১৯৭৪ - ইয়েমেনে সেনাবাহিনীর ক্ষমতা দখল।
১৯৭৮ - লেবানন থেকে ইসরায়েল তার সেনা প্রত্যাহার করে।
১৯৮২ - সৌদি বাদশাহ খালেদের ইন্তেকাল। যুবরাজ ফাহাদের সিংহাসনে আরোহণ।
১৯৮৩ - ঢাকা জাদুঘর জাতীয় জাদুঘরে রূপান্তরিত হয়।
১৯৯৩ - কিম ক্যাম্পবেল কানাডার প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত।
২০০২ - যুক্তরাষ্ট্র অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল চুক্তি প্রত্যাহার করে।
২০০৭ - বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা করা হয়।

আজ যাদের জন্ম হয় :
১৮৩১ - জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, স্কটল্যান্ডীয় গাণিতিক পদার্থবিজ্ঞানী।
১৮৬৫ - নোবেলজয়ী (১৯২৩) আইরিশ সাহিত্যিক উইলিয়াম বাটলার ইয়েটস।
১৯৪০ - জার্মান গায়িকা সারাহ কোনর।
১৯৪৪ - জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুন।
১৯৫৩ - আমেরিকান অভিনেতা টিম অ্যালেন।

আজ যাদের মৃত্যু হয় :
১৬৯৫ - ফ্রান্সের বিখ্যাত লেখক ও কবি জন লাফুনতান।
১৯৩২ - বিপ্লবী নির্মলকুমার সেন।
২০১২ - উপমহাদেশের কিংবদন্তি গজল সম্রাট মেহেদি হাসান।
২০১৫ - নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও কোচমাইক শ্রিম্পটন।

বাংলাদেশ সময়: ১৩:০২:৫০   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরে জাতীয় নৃত্য উৎসব ২০২৬ অনুষ্ঠিত
অফিসে ঘুষ চাওয়া কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : প্রতিমন্ত্রী নুরুল হক
বিএনপি ক্ষমতায় এলেই দরিদ্র-অসহায় মানুষের জন্য কাজ করে: হুইপ দুলু
জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে: মঞ্জু
তোলারাম কলেজের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের আশ্বাস দিপু ভুঁইয়ার
তোলারাম কলেজের উন্নয়নে কাজের প্রতিশ্রুতি এমপি আবুল কালামের
সরকারের ভুল দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয় : রিজভী
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল
সাহিত্য ও শিল্পের বাইরেও রবীন্দ্রনাথ ছিলেন সমাজ সচেতন : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ