ইতালির সিসিলিতে যাচ্ছেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতালির সিসিলিতে যাচ্ছেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩



ইতালির সিসিলিতে যাচ্ছেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড

আর মাত্র কিছুদিন পরে অনুষ্ঠিত হতে চলেছে ৬৯তম তাওরমিনা ফিল্ম ফেস্টিভ্যাল। আর সেখানেই নিজের অভিনীত ‘ইন দ্য ফায়ার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য হাজির হতে চলেছেন অ্যাম্বার হার্ড।

সিনেমার এ বড় জমকালো আসর বসতে চলেছে ইতালির সিসিলিতে। আর সেখানেই দীর্ঘদিন মিডিয়ার আড়ালে থাকার পর গ্ল্যামার জগতে আবারও ফিরতে চলেছেন অভিনেত্রী।

আমেরিকার সংবাদমাধ্যম ডেডলাইন হলিউডের বরাতে জানা যায়, ‘অ্যাকোয়াম্যান’খ্যাত এ অভিনেত্রী তার ‘ইন দ্য ফায়ার’ সিনেমায় অভিনয় করেছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে।

এ সিনেমার পরিচালক কনর অ্যালিন এবং সহ-অভিনেতা এডুয়ার্ডো নরিগো। তাদেরও অংশগ্রহণ করার কথা রয়েছে অনুষ্ঠানটিতে।

জনি ডেপের সঙ্গে বিচ্ছেদের পর সিনেমা নিয়ে এবারই প্রথম ইতালিতে পাড়ি জমাবেন অ্যাম্বার। সেখানে চলচ্চিত্র ফেস্টিভ্যাল শুরু হবে ২৩ জুন থেকে ১ জুলাই পর্যন্ত।

আর সেখানেই তেট্রো অ্যান্টিকো ডি তাওরমিনায় ২৪ জুন প্রিমিয়ার হবে অলৌকিক থ্রিলার ধর্মী সিনেমা ‘ইন দ্য ফায়ার’।

বাংলাদেশ সময়: ১৩:১৬:৪১   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
‘চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার’
ত্যাগের মহিমা নিয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ভূমিপ্রতিমন্ত্রী
আমরা সবাই রামিসার আত্মীয় হিসেবে তার পরিবারের পাশে থাকব: রিজভী
মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
তেজগাঁও সরকারি শিশু পরিবার পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী
সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে যাচ্ছি আমরা: অর্থমন্ত্রী
ইসলামপুরে কোরবানি দিতে গিয়ে ইমামসহ ১৬ জন আহত
ফরিদপুরে আলোচিত শিল্পী লাইলী আক্তারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় পুলিশ সুপারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ