বিশ্বকাপের আগে ৪ দেশ নিয়ে সিরিজে আগ্রহী পাকিস্তান

প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপের আগে ৪ দেশ নিয়ে সিরিজে আগ্রহী পাকিস্তান
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩



বিশ্বকাপের আগে ৪ দেশ নিয়ে সিরিজে আগ্রহী পাকিস্তান

ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এতদিন নানান টানাপোড়েন চলেছে। তবে বৈরী সম্পর্ক উগরে দিয়ে সীমিত ওভারের বিশ্ব মঞ্চের এ আসরে দ্য গ্রিন ম্যানরা অংশ নিচ্ছেন, তা একপ্রকার নিশ্চিত।

এদিকে বৈশ্বিক এ আসরের আগে হোম ভেন্যুতে দ্বিপাক্ষিক সিরিজ কিংবা ত্রিদেশীয় সিরিজ আয়োজনে আগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের আগে হোম সিরিজে খেলতে ইতোমধ্যে চারটি দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে পিসিবি। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) রয়েছে। এমনকি বিসিবির সঙ্গে আলাপও চলছে। তবে শুধু পার্শ্ববর্তী দেশই নয়; অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ করছে দেশটির ক্রিকেট বোর্ড।

বোর্ডগুলোকে পিসিবি বলছে, উপমহাদেশের কন্ডিশন কেমন হতে পারে, এই সিরিজ থেকে সে সম্পর্কে ধারণা নিয়ে বিশ্বকাপে যেতে পারবে দলগুলো।

এদিকে আলোচনা চললেও তা প্রাথমিক পর্যায়েই আছে। এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তাই দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব না হলেও অন্তত ত্রিদেশীয় সিরিজ আয়োজনে আগ্রহী পিসিবি।

অন্যদিকে পিসিবি চাচ্ছে, তাদের দলও যেন বিশ্বকাপে পুরোপুরি প্রস্তুত হয়েই যেতে পারে। আর যেহেতু বিশ্বকাপের আগে এশিয়া কাপ রয়েছে, তাই আগস্টেই এটি আয়োজনে আগ্রহী পিসিবি।

বাংলাদেশ সময়: ১৩:৩৩:৪৩   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০
ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
বেলিংহ্যাম ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হতে পারেন, বিশ্বাস লিনেকারের
বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
৩-১ গোলের জয়ে বিশ্বকাপের সেমিফাইনাল আর্জেন্টিনা
মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন
মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ