কোরবানি উপলক্ষে গরু মোটাতাজাকরণে ব্যস্ত দিনাজপুরের খামারিরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোরবানি উপলক্ষে গরু মোটাতাজাকরণে ব্যস্ত দিনাজপুরের খামারিরা
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩



কোরবানি উপলক্ষে গরু মোটাতাজাকরণে ব্যস্ত দিনাজপুরের খামারিরা

ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজা করতে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের খামারিরা। সম্পূর্ণ দেশীয় খাবারের ওপর নির্ভর করে কোরবানির পশু লালনপালন করা হচ্ছে। বাজারমূল্য ঠিক ও অবৈধ গরু ভারত থেকে না এলে এবারও লাভবান হওয়ার আশা খামারিদের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদুল আজহাকে সামনে রেখে জেলার প্রতিটি উপজেলায় অসংখ্য ছোট-বড় খামার গড়ে উঠেছে। ব্যাপকভাবে দেশি গরু মোটাতাজা করা হয়েছে প্রাকৃতিক উপায়ে। সবুজ ঘাস, খড়, নানা ধরনের ভুসি, চকর, ভাত, খৈল ও ভিটামিন খাইয়ে গরু মোটাতাজা করছেন খামারিরা। তবে গো-খাদ্যের দাম বেশি হওয়ায় গরু কোরবানি লালন পালন করতে ব্যয় অনেক বেড়েছে। ১৩ উপজেলার ছোট-বড় মিলে ৬৬টি হাট বসে। প্রচুর পরিমাণে এসব হাটে পশু কেনাবেচা হয়। ইতিমধ্যে হাটগুলোতে গরু বেচাকেনা শুরু হয়েছে। খামারিদের আশা, অবৈধ পথে ভারত থেকে গরু না এলে লাভবান হবেন।

প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে এবং পরামর্শে খামারিরা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন দাবি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মো. আলতাফ হোসেন।

জেলা প্রাণিসম্পদ অফিসের তথ্যমতে, দিনাজপুরে এবার দুই লাখ ৫৯ হাজার ১৩৮টি পশু মোটাতাজাকরণ করা হয়েছে। তবে জেলার চাহিদা রয়েছে দুই লাখ ৩০ হাজার ৫০২টির। উদ্বৃত্ত ২৮ হাজার ৬৩৬ পশু।

বাংলাদেশ সময়: ১৩:৩৭:৩৫   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জোরদারে সরকার বহুমুখী উদ্যোগ নিচ্ছে : দুর্যোগ প্রতিমন্ত্রী
নেত্রকোণায় ২৮ লাখ টাকার মাদকসহ কুখ্যাত মাদক কারবারির স্ত্রী আটক
চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা
বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী
প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
স্বাধীনের পরে প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে : প্রধানমন্ত্রী
আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব: নাসীরুদ্দীন পাটওয়ারী
নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর জোর প্রতিমন্ত্রীর
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ