আইপি টিভি ও ইউটিউবে সংবাদ প্রচার : আইনগত ব্যবস্থা নেবে মন্ত্রণালয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইপি টিভি ও ইউটিউবে সংবাদ প্রচার : আইনগত ব্যবস্থা নেবে মন্ত্রণালয়
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩



আইপি টিভি ও ইউটিউবে সংবাদ প্রচার : আইনগত ব্যবস্থা নেবে মন্ত্রণালয়

নীতিমালা লঙ্ঘন করে বিভিন্ন আইপি টিভি ও ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস বইয়ের মোড়ক উন্মোচন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইপি টিভি ও ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করা যাবে না বলে নীতিমালা থাকলেও অনেকে এটি মানছেন না। এ নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম নীতিমালা অনুযায়ী নিবন্ধিত বা অনিবন্ধিত কোনো আইপি টিভি ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করতে পারবে না। সংবাদ প্রচার করা নিয়মবহির্ভূত।

তিনি বলেন, এ কথা সত্যি কিছু আইপি টিভি, বেশিরভাগই অনিবন্ধিত এবং কিছু ইউটিউব চ্যানেল কৌশল অবলম্বন করে সংবাদ প্রচার করছে, এটি আমাদের নজরে এসেছে, পত্রপত্রিকায়ও আমরা দেখেছি। এটির ব্যাপারে খুব সহসা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:০৬:০০   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জোরদারে সরকার বহুমুখী উদ্যোগ নিচ্ছে : দুর্যোগ প্রতিমন্ত্রী
নেত্রকোণায় ২৮ লাখ টাকার মাদকসহ কুখ্যাত মাদক কারবারির স্ত্রী আটক
চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা
বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী
প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
স্বাধীনের পরে প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে : প্রধানমন্ত্রী
আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব: নাসীরুদ্দীন পাটওয়ারী
নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর জোর প্রতিমন্ত্রীর
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ