অভিনেত্রী সুজাতাকে ঢাকা জেলা প্রশাসকের বাড়ি প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » অভিনেত্রী সুজাতাকে ঢাকা জেলা প্রশাসকের বাড়ি প্রদান
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩



অভিনেত্রী সুজাতাকে ঢাকা জেলা প্রশাসকের বাড়ি প্রদান

এক সময়ের রুপালি পর্দার অন্যতম গুণী অভিনেত্রী সুজাতার পাশে দাঁড়িয়েছে ঢাকা জেলা প্রশাসন। এই অভিনেত্রী বনশ্রীর একটি ভাড়া বাসায় আর্থিক অসচ্ছলতার সাথে দিনযাপন করছিলেন। বিষয়টি ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নজরে এলে তিনি নায়িকা সুজাতাকে আজিম এর আবাসনের জন্য একটি উপযুক্ত বাড়ি খুঁজে বের করার নির্দেশনা দেন। তার নির্দেশনায় ওয়ারীর লালচান মকিম লেনের বাসা নম্বর ৪৩/২, ৪৩/৩ উক্ত সম্পত্তি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে ঢাকা জেলা প্রশাসক।

মঙ্গলবার (১৩ জুন) উদ্ধারকৃত সেই বাড়ির চাবি সুজাতাকে প্রদান করেন ঢাকার জেলা প্রশাসক।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, গুণী জ্ঞানী বিশিষ্টজন যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের আবাসনের জন্য ঢাকা জেলা প্রশাসন কাজ করছে। অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও জনকল্যাণমুখী সংগঠন সমূহের জন্য উদ্ধারকৃত খাস জমি/ অর্পিত সম্পত্তি পরবর্তীতে বরাদ্দ প্রদান করা হবে।

চিত্রনায়িকা সুজাতা তার আবেগঘন বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান।

উপমহাদেশের রুপালি পর্দার অন্যতম গুণী অভিনেত্রী সুজাতা। তিনি একাধারে চিত্রনায়িকা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। চলচ্চিত্রশিল্পে বিশেষ অবদানের জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। তাছাড়া শিল্পকলার চলচ্চিত্র শাখায় অনবদ্য অবদানের জন্য তিনি ২০২১ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন। তার অভিনীত চলচ্চিত্র সংখ্যা প্রায় তিন শতাধিক।

এদিন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, সপরিবারে চিত্রনায়িকা সুজাতা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১১:৪৭   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা
বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী
প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
স্বাধীনের পরে প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে : প্রধানমন্ত্রী
আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব: নাসীরুদ্দীন পাটওয়ারী
নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর জোর প্রতিমন্ত্রীর
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০
সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
সন্দেহজনক আর্থিক লেনদেনের রিপোর্ট ৭৪ শতাংশ বেড়েছে, ব্যাংকিং খাতের ৯৫ শতাংশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ