দেশে দরিদ্র ১৮.৭% এবং অতি দরিদ্র ৫.৬%

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে দরিদ্র ১৮.৭% এবং অতি দরিদ্র ৫.৬%
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩



দেশে দরিদ্র ১৮.৭% এবং অতি দরিদ্র ৫.৬%

সংসদ ভবন, ১৩ জুন, ২০২৩ : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের দরিদ্র জনগোষ্ঠীর পরিসংখ্যান ১৮ দশমিক ৭ শতাংশ এবং অতি দরিদ্রের পরিসংখ্যান ৫ দশমিক ৬ শতাংশ।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য হাজী মোহাম্মদ সেলিমের টেবিলে উপস্থাপিত লিখিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২২ সালের মৌলিক চাহিদার ব্যয়ের ভিত্তিতে দারিদ্র্য মূল্যায়ন করেছে।
চাহিদার মৌলিক খরচের মধ্যে রয়েছে দৈনিক খাদ্য খরচ, সাপ্তাহিক খাদ্য খরচ, মাসিক অ-খাদ্য খরচ, বার্ষিক অ-খাদ্য খরচ, শিক্ষা ব্যয়, স্বাস্থ্য ব্যয় এবং গৃহস্থালির টেকসই পণ্য ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৯:৩৩:৩৬   ৩৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরিষাবাড়ীতে কৃষকদলের নেতা ইয়াবাসহ গ্রেফতার
সাভারে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে ৪ জন গ্রেফতার
সুনামগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি
হাজারো ডিসেম্বর চলে যাবে হাসিনা দেশে ফিরবে না : রাশেদ খান
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
এ দেশ, এ মাটিতে সবার অধিকার সমান : সমাজকল্যাণমন্ত্রী
বিএনপি নেতাকর্মীরা সকল ধর্মের মানুষের সঙ্গে অভিন্ন - স্থানীয় সরকারমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ