বিশ্বের প্রায় ১১৫টি দেশের ২০ হাজার ৯৮৮ জন নাগরিক বাংলাদেশে কর্মরত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্বের প্রায় ১১৫টি দেশের ২০ হাজার ৯৮৮ জন নাগরিক বাংলাদেশে কর্মরত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩



বিশ্বের প্রায় ১১৫টি দেশের ২০ হাজার ৯৮৮ জন নাগরিক বাংলাদেশে কর্মরত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ ভবন, ১৩ জুন, ২০২৩ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে বিশ্বের প্রায় ১১৫টি দেশের ২০ হাজার ৯৮৮ জন নাগরিক কর্মরত রয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরনের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা জানান।
মন্ত্রী জানান, ‘বর্তমানে দেশে বিশ্বের প্রায় ১১৫টি দেশের ২০ হাজার ৯৮৮ জন নাগরিক ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিল্পকারখানা, এনজিও, আইএনজিও এবং বিভিন্ন সংস্থায় কর্মরত রয়েছে।’
তিনি জানান, এদেশে কর্মরত বিদেশী নাগরিকদের মধ্যে ৬ হাজার ৭৫ জন চাইনিজ, ৫ হাজার ৮৭৬ জন ভারতীয়, ২ হাজার ৪৬৮ জন রাশিয়ান, ১ হাজার ২৪৬ জন শ্রীলংকান, ১২৪ জন দক্ষিণ কোরিয়ান, ৫৫৭ জন জাপানী, ৪১৬ জন পাকিস্তানী, ৪৬০ জন ফিলিপিনো, ৩৯৯ জন থাই, ৩৭৮ জন বেলারুশ, ২৬৯ জন কাজাখস্থানী, ১৬৮ জন আমেরিকান, ১৩৯ জন কোরিয়ান, ১২৩ জন মালয়েশিয়ান, ১০৮ জন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছেন। তারা ওয়ার্ক পারমিট ও ভিসা নিয়ে বাংলাদেশে কর্মরত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:৩২:৫৬   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দিনব্যাপী নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উদযাপন
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন
সন্দেহভাজনদের দ্রুত ফেরত চায় ঢাকা: আরব আমিরাত ও ভারতের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী
চরভদ্রাসনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত
শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান
পুকুর পাড়ে রাস্তা ধস, সরিষাবাড়ীতে চলাচলে চরম ভোগান্তি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা
নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় জাতিসংঘের জোরালো সমর্থন চেয়েছেন উপদেষ্টা তিতুমীর
ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ