উন্নয়ন প্রকল্প নির্বাচনে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন : রাষ্ট্রপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » উন্নয়ন প্রকল্প নির্বাচনে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন : রাষ্ট্রপতি
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩



উন্নয়ন প্রকল্প নির্বাচনে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দেশের উন্নয়ন প্রকল্প নির্বাচনে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রপতি আজ দুপুরে বঙ্গভবনে পাবনা জেলার উন্নয়নে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প উপস্থাপনা প্রত্যক্ষ করার সময় এ নির্দেশনা দেন।
পাবনার সড়ক যোগাযোগ, পানি উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ ভৌত কাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তাদের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্প প্রস্তাবনা তুলে ধরেন।
সকল প্রকল্প একইসঙ্গে বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্থানীয় প্রয়োজনীয়তা ও জনস্বার্থের কথা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে স্বল্প মেয়াদী প্রকল্পগুলো এখনই বাস্তবায়ন করার নির্দেশ দেন।
রাষ্ট্রপ্রধান অন্যান্য মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাজের গুণগত মান ও নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করারও তাগিদ দেন তিনি।
পাবনা সদরের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৩৭   ৪২৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের মালামালসহ ডিবির হাতে ৪ জন গ্রেপ্তার
রূপগঞ্জে ৬৪২ বোতল ফেয়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে স্পীকার হাফিজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ
আলফাডাঙ্গায় যুব দিবসে ৪ উদ্যোক্তার হাতে ৪ লাখ টাকার ঋণ, নানা আয়োজনে উদযাপন
সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন
কালকিনিতে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের উদ্বোধন
চরভদ্রাসনে র‍্যালি ও ঋণের চেক বিতরণে জাতীয় যুব দিবস উদযাপন
ভেজাল শিশুখাদ্যে সয়লাব বাজার: বিষাক্ত জেলি-চকলেটে হুমকিতে কোমলমতি শিশুরা
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ