সত্যি কি অবসরে যাচ্ছেন কাজল?

প্রথম পাতা » ছবি গ্যালারী » সত্যি কি অবসরে যাচ্ছেন কাজল?
শনিবার, ১৭ জুন ২০২৩



সত্যি কি অবসরে যাচ্ছেন কাজল?

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা কাজল আগরওয়াল সিনেমাকে বিদায় জানিয়েছেন। সম্প্রতি তার টুইটারে একটি পোস্টের পর থেকে এ গুঞ্জন ছড়িয়ে পড়ে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এরপরই নড়েচড়ে বসে ভারতীয় গণমাধ্যম এবং কাজল ভক্তরা।

বৃহস্পতিবার (১৫ জুন) রাতে কাজল তার টুইটারে ইংরেজিতে একটিমাত্র লাইন লেখেন। যার বাংলা অর্থ দাঁড়ায়, যখন আপনি প্রতিশ্রুতিগুলো গুটিয়ে ফেলেছেন এবং এর মধ্যে একটি নিঃশ্বাস ফেলছেন! (এছাড়াও, #থ্রোব্যাক) । টুইটারে পছন্দের তারকার এমন মন্তব্য পড়ে কাজল ভক্তরা বিষাদের নীল সাগরে ভাসতে শুরু করেন।

মুহূর্তেই ভরে ওঠে সে পোস্টের কমেন্ট বক্স। ভক্ত, শুভাকাঙ্ক্ষী আর ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্কিত সবাই এতে দুঃখ প্রকাশ করতে শুরু করেন। নেটিজেনদের অনেকেই ধরে নেন, ক্যারিয়ারের কারণে নিজের সংসার আর বিশেষ করে সন্তানকে সময় দিতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

এমন দুঃসংবাদ মেনে নিতে পারেনি অনেকেই। আর তাই এ তারকা নিজের ক্যারিয়ার প্রসঙ্গে আজ শনিবার (১৭ জুন) খোলাখুলিভাবে কথা বলেন সংবাদমাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, অভিনেত্রী বলেছেন, সবাই এ খবরে এত ভেঙে পড়েছেন দেখে ভালো লাগছে। আপনাদের গভীর ভালোবাসায় আমি সত্যি কৃতজ্ঞ। আমাকে এমন করেই ভালোবাসবেন।

কাজল আরও জানান, ভক্তদের ভালোবাসার কারণে এখনই তিনি সিনেমা থেকে বিদায় নিচ্ছেন না। বরং লম্বা সময় ধরেই কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে একই সঙ্গে তামিলম তেলেগু, হিন্দিসহ অনেক ভাষায় অভিনয় করা গুণী এ অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৩১   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ পবিত্র শবে বরাত
আল কোরআন ও আল হাদিস
ভোটগ্রহণ কর্মকর্তাদের সততা ও ঈমানের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : চট্টগ্রামের ডিসি
দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে : ফাওজুল কবির খান
জনগণের মত আমিও দুর্ভোগের শিকার: কালাম
দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গঠনে বিএনপির বিকল্প নেই: মান্নান
বিএনপির ক্ষমতায় এলে নাগরিক অধিকার নিশ্চিত হবে: মামুন মাহমুদ
ঘরের ভেতরে ইঁদুর বাধ কাটছে: মনির কাসেমী
ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আসিফ মাহমুদ
সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিলেন ডা. জুবাইদা রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ