মুম্বাইয়ে গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড পেলেন বর্ষা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুম্বাইয়ে গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড পেলেন বর্ষা
সোমবার, ১৯ জুন ২০২৩



মুম্বাইয়ে গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড পেলেন বর্ষা

ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠানে পুরস্কার পেয়েছেন ঢালিউড অভিনেত্রী বর্ষা। সেই ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন তিনি।

ভিডিওতে দেখা যায় গাড়ি থেকে নেমেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন তিনি। পরনে ছিল সাদা কালো শাড়ি। মঞ্চে তাকে পুরস্কৃত করেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। অনুষ্ঠানে বলিউডের অন্য বড় বড় তারকারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারী তারকাদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন বর্ষা। বরাবরই ফ্যাশনের জন্য বেশ আলোচিত বর্ষা। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তাকে বেশ স্টাইলিশ অবতারে দেখা যায়। এবার তাকে পুরস্কৃত করা হলো ভারতের মুম্বাইয়ে।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে বর্ষা অভিনীত সিনেমা ‘নেত্রী, দ্য লিডার’। সিনেমাটি তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল।

‘নেত্রী, দ্য লিডার’ সিনেমায় আরও অভিনয় করেছেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। পাশাপাশি ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতসহ তুরস্কের অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ১৪:৪১:০০   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
হাসপাতালে এসে দেখি, হাসপাতালেরও সর্বাঙ্গে ব্যথা : ডেপুটি স্পিকার
মহিউদ্দিন পলাশের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
লক্ষ্মীপুরে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল করা হবে: পানিসম্পদ মন্ত্রী
হল্যান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে এফএ কাপের সেমিতে ম্যানসিটি
মায়োর্কার কাছে হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়লো রিয়াল
চীনের বিপক্ষে লড়াই করে হেরে গেল বাংলাদেশ
একাত্তরের পরাজিত শক্তিই ৭২ এর সংবিধানকে অস্বীকার করে : জাহিদ হোসেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ