পৌর শহরে বিশেষ অভিযান, বাজার স্থিতিশীল রাখতে সরিষাবাড়ী প্রশাসনের তৎপরতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পৌর শহরে বিশেষ অভিযান, বাজার স্থিতিশীল রাখতে সরিষাবাড়ী প্রশাসনের তৎপরতা
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬



পৌর শহরে বিশেষ অভিযান, বাজার স্থিতিশীল রাখতে সরিষাবাড়ী প্রশাসনের তৎপরতা

জামালপুর প্রতিনিধি : পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের তৎপরতা বন্ধে জামালপুরের সরিষাবাড়ীতে বিশেষ বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে সরিষাবাড়ী পৌর শহরের প্রধান বাজারগুলোতে এই অভিযান চালানো হয়।

সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিজা রিছিল এর নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানে মূলত পণ্যের মূল্য তালিকা ও ক্রয় রসিদ যাচাই করা হয়।

অভিযান চলাকালীন ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে ম্যাজিস্ট্রেট লিজা রিছিল জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের অবশ্যই
দৃশ্যমান স্থানে সঠিক মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। পণ্য ক্রয়ের নিয়মিত ভাউচার বা রসিদ সংরক্ষণ করতে হবে। কোনো অজুহাতে কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত মুনাফা করা যাবে না।

এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সরিষাবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে পূর্ণ সহযোগিতা প্রদান করে।
“রমজান মাসজুড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্বাভাবিক রাখতে এবং বাজার সিন্ডিকেট ভাঙতে এই ধরনের কঠোর মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৫০   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হবে ৪ নতুন বিষয় : শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ