কোস্টগার্ডের আধুনিক ৫টি নৌযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোস্টগার্ডের আধুনিক ৫টি নৌযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বুধবার, ২১ জুন ২০২৩



---

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোস্টগার্ডের জন্য আধুনিক ৫টি নৌযান উদ্বোধন করেছেন। এর মধ্যে রয়েছে দুটি নবনির্মিত ইনশোর পেট্রোল ভেসেল, দুটি টাগবোট ও একটি ভাসমান ক্রেন।

বুধবার (২১ জুন) সকাল ১০টায় গণভবন থেকে পতেঙ্গা জেটিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন সংযোজিত এ নৌযাগুলো কমিশনিং করেন তিনি।

এর মধ্যদিয়ে সক্ষমতায় আরও একধাপ এগিয়ে গেলো দেশের উপকূলের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী ‘কোস্টগার্ড’। একযোগে ৫টি নতুন আধুনিক নৌযান যুক্ত হলো এ বাহিনীতে।

নদীমাতৃক বাংলাদেশের পাশাপাশি সমুদ্র বিজয়ের পর উপকূলীয় নিরাপত্তা ও সুনীল অর্থনৈতিক সম্পদের সুরক্ষায় অগ্রসেনানী হয়ে কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড৷ সমুদ্রের সুরক্ষা দিতে এ বাহিনী এখন যুগের সঙ্গে তাল মেলাতে সেজে উঠছে অত্যাধুনিক নৌযান ও সমরাস্ত্রে৷ পরিবর্তিত বাস্তবতায় নৌরুটের প্রতিরক্ষা কার্যক্রমও চ্যালেঞ্জিং হয়ে ওঠছে৷

যুগোপযোগী উপকূল রক্ষাবাহিনী হিসেবে বিশ্বমানের সেবাদানে একসঙ্গে ৫টি নৌযান যুক্ত হচ্ছে কোস্টগার্ডে৷ এর মধ্যে থাকা নারায়ণগঞ্জে তৈরি দুটি ইনশোর পেট্রোল ভেসেলের (আইপিভি) নাম দেয়া হয়েছে ‘জয় বাংলা’ ও ‘অপূর্ব বাংলা’। অন্যদিকে খুলনা শিপইয়ার্ডে তৈরি দুটি উচ্চক্ষমতাসম্পন্ন টাগবোট পরিচিত হবে ‘প্রত্যয়’ এবং ‘প্রমত্তা’ নামে৷

জয় বাংলা আইপিভির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জিয়া উদ্দিন জানান, তিনটি করে কামানসমৃদ্ধ এসব পেট্রোল ভেসেল ৯৬ নটিক্যাল মাইল পর্যন্ত সার্ভিল্যান্স করতে সক্ষম। এতে ব্যবহৃত কামানের লক্ষ্যমাত্রা ৪ কিলোমিটার পর্যন্ত৷ সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল গতিবেগে ছুটে চলা এসব জাহাজে সাত দিনের রসদ মজুত সম্ভব৷

এসব নৌযানের কমিশনিং উপলক্ষে এরই মধ্যে সেজে ওঠেছে সমুদ্রের অভিভাবকখ্যাত কোস্টগার্ডের পতেঙ্গা বার্থ বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:১১:১৯   ৩১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
রাষ্ট্র মেরামতে নতুন সনদ ও রাজনৈতিক নেতৃত্ব বদলের আহ্বান মঞ্জুর
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এলডিসি উত্তরণে কমনওয়েলথের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান
আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা
মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি ও বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা প্রদান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ