স্বামীকে গাছে বেঁধে নববধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

প্রথম পাতা » চট্টগ্রাম » স্বামীকে গাছে বেঁধে নববধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২
বুধবার, ২১ জুন ২০২৩



স্বামীকে গাছে বেঁধে নববধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নববধূকে (১৮) গণধর্ষণের মামলার এজাহারভুক্ত দুই আসামি আনোয়ার হোসেন রিয়াদ (২৮) ও জালাল উদ্দিন মিষ্টারকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার মুছাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আনোয়ার হোসেন রিয়াদ উপজেলার মুছাপুর ইউনিয়নের একরামুল হকের ছেলে ও জালাল উদ্দিন মিষ্টার একই এলাকার আলাউদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গত বুধবার (১৪ জুন) সকাল ৯টার দিকে সুধারাম থানার নোয়াখালী ইউনিয়নের এক এলাকা থেকে মুছাপুর রেগুলেটর এলাকায় ঘুরতে যান নবদম্পতি। তারা স্লুইসগেট এলাকায় বনবিভাগের বাগানের পাশের রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছিলেন। এ সময় জাহাঙ্গীর, রিয়াদ ও জালাল ছুরি দিয়ে হত্যার ভয় দেখিয়ে নবদম্পতিকে আটক করে। পরে স্বামীকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে নববধূকে বনবিভাগের বাগানে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় রবিবার(১৮ জুন) দুপুরে তিন জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী নববধূর স্বামী।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক থাকা অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৭:৩৯   ৩৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ