শেষের ভুলে লেবাননের কাছে হার বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » শেষের ভুলে লেবাননের কাছে হার বাংলাদেশের
বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩



শেষের ভুলে লেবাননের কাছে হার বাংলাদেশের

শক্তিমত্তায় বিশাল পার্থক্য। র‌্যাংকিংয়ে লেবাননের থেকে ৯৩ ধাপ পিছিয়ে বাংলাদেশ। এই ম্যাচে ড্র করতে পারলেও সেটা বড় পাওয়া হতো জামাল ভূঁইয়াদের। এমন ম্যাচে খুব খারাপ খেলেছে বাংলাদেশ, বলা যাবে না।

বরং ৮০ মিনিট পর্যন্ত লেবাননের মতো দলকে আটকে রেখেছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। রক্ষণের ভুলে শেষদিকে এসে জোড়া গোল হজম করলো হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

ভারতের বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের কাছে ২-০ গোলে হেরেছে লাল-সবুজের বাংলাদেশ।

লেবাননকে আটকে রাখার চেষ্টায় শুরু থেকেই রক্ষণাত্মক ছিল বাংলাদেশ। তাই প্রথমার্ধে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি মধ্যপ্রাচ্যের দেশটি।

৪৩ মিনিটে ডানপ্রান্ত থেকে ফয়সাল আহমেদ ফাহিম ভালো একটা সুযোগ পেয়েছিলেন। লেবাননের এক ডিফেন্ডার আটকানোর চেষ্টা করলেও বল ছিল বক্সের মধ্যেই, শেষ মুহূর্তে গোলরক্ষক সেই বল বের করে দেন।

এর তিন মিনিট পর লেবাননের ১০ নম্বর জার্সিধারী আল হাজ বক্সের মধ্যে দুইজনকে কাটিয়ে বিপজ্জনক জায়গায় নিয়ে গিয়েছিলেন বল। কিন্তু ডানপাশ থেকে তিনি লক্ষ্যভ্রষ্ট শট করেন। গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে তিন পরিবর্তন এনে আক্রমণের ধার বাড়ায় লেবানন। ৪৮ মিনিটে বদলি খেলোয়াড় জেইন ফারানের বাঁ প্রান্ত থেকে নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। ৫৪ মিনিটে লেবাননের হাসা মাতুক সহজ সুযোগ পেয়ে বল ওপরে মেরে দেন।

৫৭ মিনিটে জনিকে তুলে মুরসালিন এবং জামাল ভূঁইয়ার বদলে মোহাম্মদ হৃদয়কে নামান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। পরের মিনিটে সুমন রেজার বদলে আসেন রবিউল হাসান।

৫৯ মিনিটে ফাহিম একদম একা পেয়ে গিয়েছিলেন লেবানন গোলরক্ষককে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি। লেবানন গোলরক্ষক এগিয়ে এসে রুখে দেন তার শট।

৭৩ মিনিটে ফাহিমকে তুলে রাকিবকে মাঠে নামান ক্যাবরেরা। বাংলাদেশ বেশ ভালোভাবেই লেবাননকে আটকে রাখছিল। মনে হচ্ছিল, ড্র করা সম্ভব হবে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি।

৭৯ মিনিটে ফাঁকা পেয়ে যায় লেবানন। দুই ফুটবলার ঢুকে পড়েন বক্সের মধ্যে। গোলরক্ষকের কিছুই করার ছিল না। একজন আরেকজনকে পাস দিয়ে সহজেই জায়গা বের করে নেন। ডরিচের অ্যাসিস্ট থেকে গোল করেন হাসান মাতুক।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রক্ষণেরই ভুলে আরেকটি গোল হজম করে বাংলাদেশ। এবারও পুরো ফাঁকা পেয়ে গিয়েছিল লেবানন। ফারানের পাস থেকে খলিল বাদের সহজেই বল জালে জড়ান। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লেবানন।

বাংলাদেশ সময়: ১৮:২০:৪২   ৩৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
তিলক-নীতিশের জুটির রেকর্ডে সিরিজ জিতল ভারত
মোবাইল আসক্তি দূর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক
বায়ার্নের মাঠে ড্র করল আর্সেনাল
কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার
লিপজিগকে উড়িয়ে রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় জয়
রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ
ফোডেনের হ্যাটট্রিকে ম্যান সিটির বড় জয়
শেষ মুহূর্তের ঝলকে বার্সেলোনাকে হারিয়েছে পিএসজি
সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারিয়ালকে হারিয়ে লিভারপুলের প্রত্যাবর্তন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ