রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬



রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ

২৬ রানে ৪ উইকেট হারানোর পর সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আভাস পাওয়া যাচ্ছিল। কিন্তু এই জুটি ভাঙতেই হুড়মুড়িয়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।

শারজায় রশিদ খানের ঘূর্ণিতে ৩৯ রানে শেষ ৬ উইকেট হারাল বাংলাদেশ; গুটিয়ে গেল মাত্র ১৬০ রানে। ইনিংসের তখনো ৫২ বল বাকি।

পঞ্চম উইকেটে সাইফ ও ইমন ৯৩ রানের জুটি গড়েছিলেন। এরপর আর কোনো বড় জুটি হয়নি।
লিটন দাসের চোটে সুযোগ পাওয়া ইমন ফিফটি পেরিয়ে ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ ৭০ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন সাইফ। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে এসেছে ১৫।

এই তিনজন ছাড়া বাংলাদেশের আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।
বাকিদের স্কোর মুঠোফোন নম্বরের মতো—১, ০, ০, ২, ৭, ০, ২*, ০। আফগানিস্তানের বোলাররা অতিরিক্ত ২২ রান না দিলে ১৫০ রানও ছুঁতে পারত না বাংলাদেশ।

৩১ রানে ৪ উইকেট নিয়ে আফগানিস্তানের সেরা বোলার রশিদ খান। আজমতউল্লাহ ওমরজাই ও ইয়ামিন আহমেদজাই নিয়েছেন ২টি করে উইকেট।

নেট রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে উঠতে হলে আজ আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকাতে হবে।
কিন্তু এই সমীকরণ মেলানো দূরে থাক; বাংলাদেশ এখন শোচনীয় পরাজয়ের শঙ্কায়।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৩২   ৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ
ফোডেনের হ্যাটট্রিকে ম্যান সিটির বড় জয়
শেষ মুহূর্তের ঝলকে বার্সেলোনাকে হারিয়েছে পিএসজি
সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারিয়ালকে হারিয়ে লিভারপুলের প্রত্যাবর্তন
কুলুসেভস্কির প্রত্যাবর্তন, ইংল্যান্ড তারকার গোলে প্রথম জয় টটেনহ্যামের
প্রথমবার অনজে ডি’অর জিতলেন এমবাপে
আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন বিসিবির, সন্তুষ্ট প্রকাশ
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ