যুক্তরাষ্ট্র বাংলাদেশে জলবায়ু-স্মার্ট চাষাবাদের কৌশলের জন্য ৩৫ মিলিয়ন ডলার দেবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » যুক্তরাষ্ট্র বাংলাদেশে জলবায়ু-স্মার্ট চাষাবাদের কৌশলের জন্য ৩৫ মিলিয়ন ডলার দেবে
বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩



যুক্তরাষ্ট্র বাংলাদেশে জলবায়ু-স্মার্ট চাষাবাদের কৌশলের জন্য ৩৫ মিলিয়ন ডলার দেবে

মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএস) বাংলাদেশের কৃষকদের জলবায়ুর প্রভাব মোকাবেলায় এবং তাদের উৎপাদন বাড়াতে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার দেবে।
বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফার্টিলাইজার ডেভেলপমেন্ট সেন্টার (আইএফডিসি) কর্তৃক বাস্তবায়িত পাঁচ বছর মেয়াদী ‘ফিড দ্য ফিউচার ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার প্রজেক্ট’-এর আওতায় এই সহায়তা প্রদান করা হবে।
ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর মাধ্যমে মার্কিন সরকারের অর্থায়নে প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর ক্ষুদ্র কৃষকদের উন্নত বীজ ব্যবহার এবং সর্বাধিক সার ব্যবহার করার মতো জলবায়ু-স্মার্ট চাষের কৌশলগুলি গ্রহণ করতে শেখাবে।
প্রকল্পটি জলবায়ু-স্মার্ট প্রযুক্তি এবং অনুশীলনগুলি ব্যবহার করে সমগ্র খাত জুড়ে স্থিতিস্থাপকতা তৈরি করতে বেসরকারী খাতের সংস্থাগুলো, কৃষি-ইনপুট সেবা প্রদানকারী এবং পাবলিক সেক্টরের অংশীজনদের একত্রিত করবে।
আজ বিএআরসি মিলনায়তনে কৃষি সচিব ওয়াহিদা আক্তার, ইউএসএআইডি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কর্মসূচির পরিচালক ড. মুহাম্মদ খান, আইএফডিসি-এর প্রেসিডেন্ট ও সিইও হেঙ্ক ভ্যান ডুইজন এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার নতুন এই প্রকল্পের উদ্বোধন করেন।
‘ফিড দ্য ফিউচার ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার প্রকল্প’টি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করার পাশাপাশি বাংলাদেশকে বৈশ্বিক কোভিড-১৯ মহামারী এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের কারণে সৃষ্ট সরবরাহ ব্যবস্থা বিঘিœত হওয়ার চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সহায়তা করবে।
প্রকল্পটি কৃষকদের সারের ব্যবহার কমাবে, সারের ভর্তুকি খরচ কমাবে এবং ফসলের সামগ্রিক উৎপাদন বাড়াতে সহায়তা করবে।

বাংলাদেশ সময়: ২২:৩৬:২৬   ৩১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
বন্দরে বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ ডাকাত
নৃগোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি অত্যন্ত অপমানজনক : সংস্কৃতিমন্ত্রী
আলফাডাঙ্গার উন্নয়নে প্রায় ৫ কোটি টাকার বরাদ্দের কথা জানালেন এমপি ইলিয়াস মোল্লা
কপ৩১ সম্মেলনে বাংলাদেশের একক ও জোরালো অবস্থানের আহ্বান শামার
মসজিদ-মাদরাসা নৈতিকতা-মূল্যবোধ বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ