মাগুরায় মোটর শ্রমিক ইউনিয়নের মৃত পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ

প্রথম পাতা » খুলনা » মাগুরায় মোটর শ্রমিক ইউনিয়নের মৃত পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ
শনিবার, ২৪ জুন ২০২৩



মাগুরায় মোটর শ্রমিক ইউনিয়নের মৃত পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ

মাগুরা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের মৃত ৫০ জন সদস্যের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুর ১টায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. বাবু মিয়া, শ্রীপুর উপজেলা অওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশীদ মুহিত, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান কিশোর প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, মাগুরা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের মৃত ৫০ জন সদস্যদের পরিবারের প্রত্যকের হাতে ১০ হাজার টাকা হারে মোট ৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৪৩   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ