ইতালিতে অভিবাসী নৌকাডুবিতে ৪০ জন নিখোঁজ : জাতিসংঘ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতালিতে অভিবাসী নৌকাডুবিতে ৪০ জন নিখোঁজ : জাতিসংঘ
শনিবার, ২৪ জুন ২০২৩



ইতালিতে অভিবাসী নৌকাডুবিতে ৪০ জন নিখোঁজ : জাতিসংঘ

ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে একটি অভিবাসী বহনকারী
নৌকাডুবির ঘটনায় ৪০ জনেরও বেশি লোক নিখোঁজ হয়েছে। জাতিসংঘ এ কথা জানায়।
ইতালিতে ইউএনএইচসিআর প্রতিনিধি চিয়ারা কার্ডোলেটি বলেন, বৃহস্পতিবার জাহাজডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে একটি নবজাতক শিশু ছিল।
জাতিসংঘ অভিবাসন সংস্থা আইওএম-এর মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো শুক্রবার বলেন, ক্যামেরুন, বুরকিনা ফাসো এবং আইভরি কোস্ট থেকে ৪৬ জন অভিবাসী নিয়ে তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে ছেড়ে যাওয়ার পর তীব্র বাতাস ও প্রবল ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। খবর এএফপি’র।
‘কয়েকজন জীবিতকে ল্যাম্পেডুসায় নিয়ে যাওয়া হয় এবং অন্যদের তিউনিসিয়া ফিরিয়ে আনা হয়।’ তিনি আরো বলেন, ‘নিখোঁজদের মধ্যে সাতজন নারী ও একজন নাবালক। জীবিতরা সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ।’ তিনি বলেন, ‘আমরা নভেম্বর থেকে তিউনিসিয়ার রুট দিয়ে তিউনিসিয়ানদের তুলনায় সাব-সাহারান আফ্রিকা থেকে বেশি অভিবাসীর আগমন লক্ষ্য করেছি।’ তিনি বলেন, সাব-সাহারান আফ্রিকার লোকেদের তিউনিসিয়ার বৈষম্য থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়।
ইতোমধ্যে ইতালি, গ্রীস এবং স্পেনে অভিবাসী নৌকা নিয়ে মারাত্মক জাহাজ ধ্বংসের কথা উল্লেখ করে কার্ডোলেটি টুইটারে লিখেছেন, ইউরোপের দরজায় মৃতদের গণনা চালিয়ে যাওয়া অগ্রহণযোগ্য।
তিউনিসিয়ার উপকূল থেকে প্রায় ১৪৫ কিলোমিটার (৯০ মাইল) দূরবর্তী ইতালীর দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেডুসা ভূমধ্যসাগর অতিক্রমকারী অভিবাসীদের প্রধান প্রবেশ পথ গুলোর একটি। ইউএনএইচসিআর-এর তথ্য অনুসারে গত বছর, ইতালির মোট ১,০৫,০০০ জনের মধ্যে ৪৬,০০০ এরও বেশি লোক সেখানে পৌঁছায়।
সাম্প্রতিক সময়ে অভিবাসী নৌকার জাহাজ ডুবির ঘটনা বেড়েছে। ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের মতে, জুনের মাঝামাঝি সময়ে মধ্য ভূমধ্যসাগর হয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশকারী অভিবাসীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২০২৩ সালে ‘দ্বিগুণেরও বেশি’ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৩১   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ