স্মার্ট বাংলাদেশে স্মার্ট কর্মক্ষেত্র তৈরি করবে জয় সেট সেন্টার: পলক

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশে স্মার্ট কর্মক্ষেত্র তৈরি করবে জয় সেট সেন্টার: পলক
শনিবার, ২৪ জুন ২০২৩



স্মার্ট বাংলাদেশে স্মার্ট কর্মক্ষেত্র তৈরি করবে জয় সেট সেন্টার:  পলক

স্মার্ট বাংলাদেশের তরুণ-তরুণীদের স্মার্ট কর্মক্ষেত্র তৈরি করবে জয় সেট সেন্টার। জয় সেট সেন্টারে প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে তরুণ-তরুণীরা লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবে।

শনিবার (২৪ জুন) সকাল ৯ টায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ কমপ্লেক্সে জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপনের পর প্রধান অতিথির বক্তেব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের তত্তাবধায়নে আমরা ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। এখন স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। এ সরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝে তুলে ধরার পাশাপাশি ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াতের জোট সরকারের দুঃশাসনের চিত্র তুলে ধরবেন। তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারও নৌকায় ভোট দিবে। এ দেশের জনগণ আগুন-সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না।

এ সময় উপস্থিত ছিলেন, বগুড়ার-৬ আসনের সাংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রবনী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ও জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন প্রমুখ।

পারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উপজেলা পরিষদ অডিটরিয়ামে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৪৪   ৩৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ