গোখাদ্য পরিবহনের আড়ালে ইয়াবা পাচার, গ্রেপ্তার ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » গোখাদ্য পরিবহনের আড়ালে ইয়াবা পাচার, গ্রেপ্তার ৩
বুধবার, ২৮ জুন ২০২৩



গোখাদ্য পরিবহনের আড়ালে ইয়াবা পাচার, গ্রেপ্তার ৩

রাজধানীর সায়েদাবাদের জনপথ মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা পশুর খাবার পরিবহসের কাজে ব্যবহৃত ট্রাকে ইয়াবা পাচার করছিল। এ সময় তাদের কাছ থেকে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. বাদল হোসেন (৩৪), মোহাম্মদ আকিবুল হোসেন (২৩) ও পারভেজ (২০)।

বুধবার (২৮ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মাসুদ হোসেন।

তিনি জানান, গতকাল রাতে সায়েদাবাদ জনপথ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গোখাদ্যের ট্রাকে পাচারকালে তাদের গ্রেপ্তার করা হয়।

উপপরিচালক মাসুদ হোসেন জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তারা গোখাদ্যের আড়ালে চট্টগ্রাম থেকে ঢাকার মোহাম্মদপুরে ইয়াবা পাচার করার উদ্দেশ্যে আসছিল। কিন্তু সায়দাবাদ জনপথের মোড় আসার পর তাদের গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৩৫   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
বাংলাদেশকে উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা
শিশুর অধিকার রক্ষায় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে সরকার : জাহিদ হোসেন
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি
এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ